ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্রসহ আটক ২

0

সিটিনিউজ ডেস্ক::চট্টগ্রাম নগরীতে অস্ত্রসহ দেবু দাশ (৩২) ও সবুজ দেবনাথ (২৯) নামে দুই ডাকাত সদস্যকে আটক করেছে নগর গোয়েন্দা পুলিশ। এ সময় তাদের কাছ থেকে ২টি দেশে তৈরি এলজি, ১টি রিভলবার, ১টি ওয়ান শ্যুটার গান ও ১২ রাউন্ড গুলি উদ্ধার করা হয়।

সোমবার সকালে নগরীর কোতোয়ালি থানাধীন সিনেমা প্যালেস এলাকা থেকে তাদের আটক করা হয়। আটক দেবু দাশ জেলার বাঁশখালী থানাধীন চাম্বল এলাকার মৃত মনিন্দ্র দাশের ছেলে। সবুজ দেবনাথ পটিয়া থানাধীন কুসুমপুরা এলাকার মিলন দেবনাথের ছেলে।

বিষয়টি নিশ্চিত করে নগর গোয়েন্দা বিভাগের কাউন্টার টেরোরিজম ইউনিটের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার এএএম হুমায়ুন কবীর জানান, ডাকাতি প্রস্তুতির সময় অস্ত্রসহ তাদের হাতেনাতে আটক করা হয়। তাদের বিরুদ্ধে কোতোয়ালি থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.