নিজস্ব প্রতিবেদক:: চট্টগ্রাম নগরীর ইপিজেড থানাধীন নিউমুরিং বোবা কলোনীর একটি বহুতল ভবনে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে নারী-পুরুষসহ সাতজন দগ্ধ হয়েছেন। শনিবার রাতে এ দুর্ঘটনা ঘটে।
দগ্ধরা হলেন- ভবনের কেয়ারটেকার সেন্টু (৩৫), ভাড়াটিয়া ভোলা চরফ্যাশন এলাকার রিয়াজ (৩৫), সিলেটের বাসিন্দা মোহাম্মদ ফরিদ (৩০), মুক্তা বেগম (২২), মো. ইউসুফ (৩০) ও তার বোন জাহেদা বেগম (১৮) ও আবুল কালাম (৬০)।
বিষয়টি নিশ্চিত করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের পুলিশ ফাঁড়ির নায়েক আমির হোসেন জানান, নিউমুরিং বোবা কলোনীর জসিমের মালিকানাধীন সাত তলা ভবনের নিচতলায় স্টোররুমে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ হওয়া সাতজনকে চমেকে আনা হয়েছে। তাদের চিকিৎসা চলছে।
