নিজস্ব প্রতিনিধি,সিটিনিউজ :: চকবাজার নরসিংহ আখেড়া মন্দিরে আসন্ন দু’দিনব্যাপী জগদ্ধাত্রী পূজা উদযাপনকল্পে সভা শুক্রবার (১৩ অক্টোবর) সকাল ১১টায় মন্দির প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়।
আহ্বায়ক অয়ন ভট্টাচার্য্যরে পরিচালনায় সভায় সভাপতিত্ব করেন রাজেন কুমার দত্ত। সভায় আসন্ন জগদ্ধাত্রী পূজার বাজেট নির্ধারণ, কমিটি গঠনসহ পূজা সুষ্ঠু ও সুন্দরভাবে উদযাপনকল্পে বিভিন্ন কার্যক্রম গ্রহণপূর্বক সদস্যসহ সংশ্লিষ্ট সকলের সহায়তা কামনা করা হয়।
সভায় বক্তব্য রাখেন উজ্জ্বল ভট্টাচার্য, আশীষ দস্তিদার, কল্যাণ ভট্টাচার্য্য, পণ্ডিত রাজ কুমার আচার্য্য রাজু, রুমন ভট্টাচার্য্য, বিশ্বজিৎ কর বাবু, সুজিত দে, মানিক নন্দী, দেবজ্যোতি চক্রবর্তী দেবু, সুশীল দাশ।
উপস্থিত ছিলেন রুবেল ভট্টাচার্য্য, ইসু সরকার রবিন, সাজু সেন, দয়াল দেব, সুবীন দেব, যীশু দাশ, রাজীব দেওয়ানজী, সঞ্জয় ভট্টাচার্য, রাখাল চন্দ্র মালাকার, প্রিয়তোষ ভট্টাচার্য্য, অর্ণব ভট্টাচার্য্য, শান্তু দাশ, ছোটন চৌধুরী, প্রমুখ।
সভায় সর্বসম্মতিক্রমে রাজেন কুমার দত্তকে সভাপতি, রুমন ভট্টাচার্য্যকে সাধারণ সম্পাদক, অয়ন ভট্টাচার্য্যকে অর্থ সম্পাদক, দেবজ্যোতি চক্রবর্তীকে সাংগঠনিক সম্পাদক করে ৯১ সদস্যবিশিষ্ট কমিটি গঠন করা হয়।
