২শ ৫৩ জনকে আজীবন কারাদণ্ড

0

সিটিনিউজবিডি :  ২শ ৫৩ জনকে আজীবন কারাদণ্ড দিয়েছে মিশরের একটি সামরিক আদালত। এছাড়া আরও ২শ ৩জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেয়া হয়।

রাষ্ট্রীয় সংবাদ জানায়, সংস্থা ২০১৩ সালে বিভিন্ন ভবন ধ্বংসের জন্য আদালতে তাদের অনুপস্থিতিতেই এই সাজা দেয়া হয়।

যে দুটি মামলায় এতোগুলো মানুষকে শাস্তি দেয়া হয়েছে তাতে নির্দিষ্ট করে কারোই নাম বলা হয়নি। তবে সাজাপ্রাপ্তরা সবাই বর্তমানে নিষিদ্ধ মুসলিম ব্রাদারহুডের সদস্য।

সাম্প্রতিক সময়ে এই সংগঠনের সদস্যদের বিরুদ্ধে আনীত বিভিন্ন অভিযোগ ও রায় নিয়ে বিচার ব্যবস্থা ও মানবাধিকার ইস্যুতে আন্তর্জাতিকভাবে ব্যাপক সমালোচনার মুখে পড়েছে মিশর।

মিশরের ইতিহাসে প্রথমবারের মতো গণতান্ত্রিকভাবে নির্বাচিত প্রেসিডেন্ট মোহাম্মদ মুরসিকে ২০১৩ সালে ক্ষমতাচ্যুত করে সেনাবাহিনী। এরপর ২০১১সালে জেল ভাঙার মামলায় মৃত্যুদণ্ড দেয় আদালত। এছাড়া তার শতশত সমর্থককেও মৃত্যুদণ্ডিত করা হয়েছে।

মঙ্গলবার আলেকজান্দ্রিয়া সামরিক আদালতে পুলিশ স্টেশন এবং বেহেইরার একটি সরকারি ভবন, নীল নদের বদ্বীপে উত্তর পশ্চিম কায়রোর একটি প্রশাসনিক ভবনে হামলার জন্য আসামিদের অভিযুক্ত করা হয়।

রায়ে বেশ কয়েকজনকে ৫-১৫ বছর পর্যন্ত কারাদণ্ড দেয়া হয়। আর ৫০ জন নির্দোষ প্রমাণিত হন।

গত বছরের অক্টোবরে সামরিক আদালতকে বেসামরিক লোকের বিচার করার অনুমতি দেয় এবং ছোট-বড় আক্রমণ থেকে সরকারি বিভিন্ন স্থাপনা রক্ষার জন্য রাস্তা বন্ধ করে করা সব ধরনের কর্মসূচি নিষিদ্ধ করে।

সরকার বলছে, বিচার বিভাগ স্বাধীন এবং এতে তারা কোনো হস্তক্ষেপ করে না।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.