জামাল জাহেদ ,কুতুবজোমঃ মহেশখালি উপজেলার জনবহুল এলাকা কুতুবজোম ঘটিভাংগার প্রধান সড়ক এখন মৃত্যুফাঁদে পরিনত। একদিকে সড়কটির বেহালদশা অপরদিকে টানা বর্ষনে জন দুর্ভোগের নেই কোন কমতি।এজন্য উপজেলা কর্তৃপক্ষও জনপ্রতিনিধিদের চরম ব্যর্থতা এবং উদাসীনতায় ক্ষোভ প্রকাশ করেছেন সর্বস্থরের মানুষ।
কিন্তু স্থানীয় সংসদ সদস্য থেকে শুরু করে জনপ্রতিনিধি কারও নেই কোন মাথা ব্যাথা নেই,পুরা ঘটিভাংগা নামক স্থান ঘটিভাংগা পশ্চিমপাড়া পর্যন্ত প্রায় সড়ক এখন অদৃশ্য হওয়ার পথে।ঘটিভাংগার একমাএ সড়ক দিয়ে বিভিন্নস্থানের ব্যবসা বানিজ্যের বড় ট্রাক ও মিনি ট্রাকসহ সিএনজি যাতায়াত করে।এ ছাড়াও বিভিন্ন ধরনের যানবাহন ও পথচারীরা যাতায়াত করে অনায়সে,তাজিয়াকাটা সোনাদিয়ার প্রায় হাজার হাজার মানুষ এ সড়কে দিয়ে যাতায়াত করে,। বর্তমানে সড়কটির বিভিন্ন স্থানে ভাঙনে এখন মৃত্যুফাঁদ হয়েছে,বরাবরের মতো সেই রাস্তা দিয়েই সচিব,মন্এী, স্থানীয় সংসদ সদস্য ,উপজেলা চেয়ারম্যান ,নির্বাহী কর্মকর্তাসহ গুরুত্বপূর্ন ব্যক্তিবর্গরা পরিদর্শন করলেও তাদের কোন মাথাব্যথা নেই।
