নিজস্ব প্রতিবেদক::বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার গাড়ি বহরে হামলার ঘটনায় দৈনিক খবর ২৪.কম নামের একটি অনলাইন পত্রিকায় প্রকাশিত সংবাদকে ভিত্তিহীন দাবি করেছেন চট্টগ্রাম মহানগর বিএনপির সভাপতি ডা. শাহাদাত হোসেন। তিনি বলেন, গণজোয়ারে ঈর্শ¦ান্বিত হয়ে আমার বিরুদ্ধে অপপ্রচার চালানো হচ্ছে।
সোমবার (৩০ অক্টোবর) দুপুর ১ টায় চট্টগ্রাম মহানগর বিএনপির সভাপতি ডা. শাহাদাত হোসেন এর বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে চট্টগ্রাম মহানগর বিএনপির উদ্যোগে চট্টগ্রাম প্রেসক্লাবে এ সংবাদ সম্মেলন করা হয়।
সংবাদ সম্মেলনে বক্তব্যে চট্টগ্রাম মহানগর বিএনপির সভাপতি ডা. শাহাদাত হোসেন বলেন, সাবেক প্রধানমন্ত্রী দেশ নেত্রী বেগম খালেদা জিয়া রোহিঙ্গা শরণার্থীদের ত্রাণ দিতে ঢাকা থেকে যখন চট্টগ্রামের উদ্দেশ্যে রওনা করেন তখন রাস্তার দুই পাশে লোকে লোকরন্য হয়ে পড়ে। বেগম জিয়ার গাড়ী বহর যখন কুমিল্লা হয়ে ফেনী পৌছে তখন পরিকল্পিতভাবে সরকার দলীয় সন্ত্রাসীরা বেগম জিয়ার গাড়ীবহরে হামলা করেন। শুধু তাই নয় ইলেক্ট্রনিক মিডিয়ার গাড়ী বহরেও হামলা চালিয়ে সংবাদকর্মীদের আহত করা হয়েছে যা মিডিয়াতে প্রকাশিত হয়েছিল। তরাপরেও ফেনী থেকে চট্টগ্রাম সার্কিট হাউজ পর্যন্ত হাজার হাজার নেতাকর্মী ও উৎসুক জনতা বিকাল থেকে রাত পযর্ন্ত তাদের প্রিয় নেত্রীকে এক নজরে দেখার জন্য অপেক্ষা করছিলেন।
এছাড়াও গতকাল চট্টগ্রাম সার্কিট হাউস থেকে কক্সবাজারের উদ্দেশ্যে বের হওয়ার পথে চট্টগ্রাম মহানগরীর রাস্তার দু-পাশে লোকে লোকারন্য হয়ে পড়ে। যার ফলে বেগম জিয়ার জনপ্রিয়তায় ইর্শ্বানিত হয়ে ফেনীতে বেগম জিয়ার গাড়ী বহরে হামলা নিয়ে একটি অনলাইন পত্রিকা আমার বিরুদ্ধে যে অপপ্রচার চালিয়েছে সেটি ভিত্তিহীন ও বানোয়াট কার্সাজি পূর্ণ। অথচ ফেনীর হামলায় জড়িতদের নাম ও ছবিসহ মিডিয়া ও পত্র পত্রিকায় ফলাও ভাবে প্রকাশিত হয়েছে। যার পরিচালনায় মূল দায়িত্বে ছিলেন শর্শদী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জানে আলম ভূইয়া, ধর্মপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহাদত হোসেন সাকা নাম। চেয়ারম্যান শাহাদত হোসেন সাকার নামের জায়গায় আমার নাম দিয়ে এই অপপ্রচার চালানো হয়েছে। এটি একটি মহলের পরিকল্পিত অপপ্রচার।
সংবাদ সম্মেলনে ডা: শাহাদত আরো বলেন আমার ৩০ বছর রাজনৈতিক জীবনে কাউকে মারা দূরের কথা, তাপ্পরমারারও নির্দেশ দিছি এমন কেউ বলতে পারবে না। আমি সব সময় রাজনীতির সুষ্ট ধারায় বিশ্বাসী এবং পরিচ্ছন্ন রাজনীতি করে এসেছি। এছাড়াও আমার কন্ঠ দেশবাসী চিনে ও জানে কারণ বিভিন্ন টক্শো মিডিয়াতে আমি সব সময় কথা বলে আসছি। আমি এই সংবাদ সম্মেলন থেকে ‘দৈনিক খবর ২৪ .কম’ অনলাইন পত্রিকায় গতকাল আনুমানিক ১.৩০ মিনিটে যে সংবাদ আমার ছবি ও আমর কন্ঠ বলে যে অডিও ভিডিও প্রকাশ করা হয়েছে উক্ত সংবাদ মিথ্যা ও ভিক্তিহীন উদ্দীশ্য প্রনোদিত, এবং আমার বিরুদ্ধে অপপ্রচার ছাড়া আর কিছুই নয়। আমি উক্ত সংবাদের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। সাথে সাথে উক্ত সংবাদে আমার কন্ঠ বলে যে অডিও ও ভিডিও টেপ প্রকাশ করা হয়েছে উক্ত ব্যাক্তিকে চিহ্নিত করে বিচারের আওতায় এনে শাস্তির জোর দাবি জানাচ্ছি।
এছাড়া যে অনলাইনটি এই মিথ্যা সংবাদ প্রকাশ করেছে আইটি আইনের ৫৭ ধারায় তার বিরুদ্ধে শাস্তির জোর দাবি জানাচ্ছি। এই সময় সংবাদ সম্মেলনে অন্যন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, জেলা আইনজীবি সমিতির সাবেক সভাপতি ও জাতীয়তাবাদী আইনজীবি ফোরামের সভাপতি এডভোকেট দেলোওয়ার হোসেন, নগর বিএনপির সহ-সভাপতি এম এ আজিজ, মোহাম্মদ মিয়া ভোলা, আশরাফ চৌধূরী, অধ্যাপক নুরুল আলম রাজু, যুন্ম সম্পাদক ইস্কান্দর মির্জা, ইয়াছিন চৌধুরী লিটন, মনজুর আলম মনজু, দক্ষিণ জেলা বিএনপি নেতা ও চেয়ারম্যান লিয়াকত আলী ,যুগ্ম সম্পাদক গাজী সিরাজুল্লা, সাংগঠনিক সম্পাদক কমরুল ইসলাম, নগর বিএনপির আইন বিষয়ক সম্পাদক এডভোকেট সিরাজুল ইসলাম, সহ-আইন বিষয়ক সম্পাদক ও জাতীয়তাবাদী আইনজীবি ফোরামের সাধারণ সম্পাদক এডভোকেট জহুরুল আলম, চকবাজার থানা বিএনপির সভাপতি সাইফুল ইসলাম বাবুল, কোতোয়ালী থানা বিএনপির সাধারণ সম্পাদক আলহাজ্ব জাকির হোসেন, বাকলিয়া থানা বিএনপির সাধারণ সম্পাদক আফতাবুর রহমান শাহিন, চকবাজার থানা বিএনপির সাধারণ সম্পাদক মোহাম্মদ নুর হোসেন
