শহিদুল ইসলাম, উখিয়া : কক্সবাজারের উখিয়ার পালং খালী ইউনিয়নের বালুখালী শরনার্থী ক্যাম্প সংলগ্ন বাগান থেকে দেশীয় তৈরী অস্ত্রসহ ৫ ডাকাতকে আটক করেছে র্যাব ৭। র্যাব ৭ এর কোম্পানী কমান্ডার মেজর রুহুল আমিনের নেতৃত্বে একদল র্যাব সদস্য ২৯ অক্টোবর রবিবার রাতে রোহিঙ্গা শরনার্থী ক্যাম্প সংলগ্ন বাগান এলাকায় ১০-১২ জনের সশস্ত্র ডাকাতদল ডাকাতির প্রস্তুতির খবর পেয়ে অভিযান চালিয়ে অস্ত্র সহ ৫জন ডাকাতকে আটক করে।
আটককৃতরা হলেন- মিয়ানমারের আকিয়াব জেলার মংডু, থানার সিতাপুর গ্রামের বাসিন্দা ওসমান গনীর ছেলে আবু বকর সিদ্দিক (২০), মংডু টমবাজার গ্রামের মৃত আবুল আলীর ছেলে মোঃ আনোয়ার (২০), মংডু ফকিরাবাজারের হোছন আহমদের ছেলে মো. ফারুখ (২২), মংডু চালি প্রাং গ্রামের মৃত হাসান শরীফের ছেলে মো. ইমরান (২২), মংডুর রাবিল্যা গ্রামের হাবিব আহমদের ছেলে খায়ের মোহাম্মদ (২০)।
পরে ধৃতদের স্বীকার মতে ৫টি দেশীয় তৈরী অস্ত্র উদ্ধার করা হয়। আটককৃত আসামীদের উখিয়া থানায় সোপর্দ করেন। এদের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা রুজু করা হয়েছে বলে উখিয়া থানার ওসি সো. আবুল খায়ের জানিয়েছেন।
