ফটিকছড়িতে ইসমাইল হোসেন মেয়র নির্বাচিত

0

ফটিকছড়ি প্রতিনিধি : অবশেষে সকল কল্পনা জল্পনার অবসান ঘটিয়ে দ্বিতীয় বারের মত ফটিকছড়ি পৌর মেয়র নির্বাচিত হয়েছেন আওয়ামিলীগের মনোনীত প্রার্থী আলহাজ্ব ইসমাইল হোসেন। বেসরকারী হিসেবে তাঁর প্রাপ্ত ভোট ১২৬৭৩।

তাঁর নিকটতম প্রতিদ্বন্ধী বিএনপির মনোনীত প্রার্থী জাহাঙ্গীর আলম চৌধুরী পেয়েছেন ৭২২১ ভোট। মেয়র নির্বাচিত হওয়ার পর আলহাজ্ব ইসমাইল হোসেন কৃতজ্ঞ প্রকাশ করে বলেন, এলাকাবাসীর নিকট চির কৃতজ্ঞ হয়ে থাকব।

আজীবন এলাকাবাসীর সেবা করে যাব। এদিকে আলহাজ্ব ইসমাইল হোসেন ২বারের মত পৌর মেয়র নির্বাচিত হওয়ায় ফটিকছড়ি আওয়ামীলীগ, যুবলীগ,ছাত্রলীগ এবং দুবাই বঙ্গবন্ধু পরিষদ কেন্দ্রীয় কমিটির সভাপতি আলহাজ্ব নুরনবী রওশন অভিনন্দন ও মুজিবীয় শুভেচ্ছা জানিয়েছেন।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.