নিজস্ব প্রতিবেদক::চট্টগ্রাম ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক পদে প্রকৌশলী এ,কে,এম ফজলুল্লাহকে তিন বৎসর মেয়াদে পূনরায় চুক্তিভিত্তিক নিয়োগ প্রদান করেন।
বুধবার (১ নভেম্বর) সকাল ১১ ঘটিকায় চট্টগ্রাম ওয়াসার সর্বস্তরের কর্মকর্তা কর্মচারীদের পক্ষ থেকে ৫ম তলাস্থ কনফারেন্স রুমে এ উপলক্ষে এক সম্বর্ধনার আয়োজন করা হয়।
উক্ত সভায় সর্বস্তরের কর্মকর্তা ও কর্মচারীর পক্ষ থেকে প্রকৌশলী এ,কে,এম ফজলুল্লাহকে ফুলেল শুভেচ্ছা প্রদানসহ তাঁর কর্মকালীন সফলতার বিষয়াদি সম্পর্কে আলোকপাত করা হয়।
অপরদিকে চট্টগ্রামে পানি সমস্যা সমাধানে আবারও দায়িত্ব দেয়ায় ব্যাবস্থপনা পরিচালক প্রকৌশলী এ,কে,এম ফজলুল্লাহ মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ,স্থানীয় সরকার পল্লী উন্নয়ণ ও সমবায় মন্ত্রনালয়ের মাননীয় মন্ত্রী মোশাররফ হোসেন এম পি এবং স্থানীয় সরকার পল্লী উন্নয়ণ ও সমবায় মন্ত্রনালয়ের মাননীয় মন্ত্রনালয়ের মাননীয় সচিব জনাব আবদুল মালেককে ধন্যবাদ জ্ঞাপন করেন । আগামীতে চট্টগ্রামের স্যুয়ারেজ ব্যবস্থা সমপন্নের পাশাপাশি বাস্থবায়নাধীন প্রকল্পমসূহ সমপন্ন করার বিষয়ে সচেষ্ট থাকবেন বলে আশা প্রকাশ করেন।
উল্লেখ্য, ২০০৯ সালে বর্তমান সরকার কর্তৃক চট্টগ্রাম ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক পদে প্রথম চুক্তি ভিত্তিক নিয়োগ প্রাপ্ত হন।
উক্ত সভায় চট্টগ্রাম ওয়াসার সম্বর্ধিত ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী এ,কে,এম ফজলুল্লাহ , উপ-ব্যবস্থাপনা পরিচালক (প্রশাসন/প্রকৌশল/অর্থ),সচিব, বানিজ্যিক ব্যবস্থাপক, প্রধান প্রকৌশলীসহ সর্বস্তরের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।
