মিয়ানমার নাগরিকদের বায়োমেট্রিক নিবন্ধন চলছে

0

সিটিনিউজ,চট্টগ্রাম :  কক্সবাজারের উখিয়া ও টেকনাফের ১২ টি অস্থায়ী আশ্রয় কেন্দ্রে আশ্রয় নেওয়া মিয়ানমার নাগরিকদের সরকারি ব্যবস্থাপনায় ৭টি ক্যাম্পের মাধ্যমে বায়োমেট্রিক পদ্ধতিতে নিবন্ধন কাজ এগিয়ে চলছে। পাসপোর্ট অধিদপ্তর নিবন্ধন কাজ বাস্তবায়ন করছে।

আজ কুতুপালং -১ ক্যাম্পে ৯ শত ৭৪ জন পুরুষ, ৬ শত ৯৭ জন মহিলা মিলে ১ হাজার ৬ শত ৭১ জন, কুতুপালং-২ ক্যাম্পে ৯ শত ৫৮ জন পুরুষ, ৮ শত ৭৩ জন মহিলা মিলে ১ হাজার ৮ শত ৩১ জন, নোয়াপাড়া ক্যাম্পে ৭ শত জন পুরুষ, ৭ শত ৩৪ জন মহিলা মিলে ১ হাজার ৪ শত ৩৪ জন, থাইংখালী -১ ক্যাম্পে ১ হাজার ৪ শত ৯৭ জন পুরুষ, ১ হাজার ৪ শত ৫০ জন মহিলা মিলে ২ হাজার ৯ শত ৪৭ জন, থাইংখালী -২ ক্যাম্পে ১ হাজার ২ শত ৩৭ জন পুরুষ, ৬ শত ৪৬ জন মহিলা মিলে ১ হাজার ৮ শত ৮৩ জন, বালুখালী ক্যাম্পে ১ হাজার ৪ শত ২৭ জন পুরুষ, ১ হাজার ৪৯ জন মহিলা মিলে ২ হাজার ৪ শত ৭৬ জন, লেদা ক্যাম্পে ২ শত ৩৯ জন পুরুষ, ২ শত ২৭ জন মহিলা মিলে ৪ শত ৬৬ জন এবং পুরোদিনে ৭টি কেন্দ্রে মোট ১২ হাজার ৭ শত ৮ জনের বায়োমেট্রিক নিবন্ধন করা হয়েছে।

আজ পর্যন্ত বায়োমেট্রিক পদ্ধতিতে মোট ৩ লক্ষ ৭২ হাজার ৫ শত ৩০ জনের নিবন্ধন করা হয়েছে। সমাজসেবা অধিদপ্তর কর্তৃক আজ পর্যন্ত ২৭ হাজার ৯ শত ৫৪ জন এতিম শিশু শনাক্ত করা হয়েছে।

উল্লেখ্য, কক্সবাজারের শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনের (আরআরআরসি) রিপোর্ট মোতাবেক ২৫ আগস্টের পর থেকে আজ পর্যন্ত বাংলাদেশে অনুপ্রবেশকারী মিয়ানমার নাগরিক সংখ্যা ৬ লাখ ১৩ হাজার। অনুপ্রবেশ অব্যাহত থাকায় এ সংখ্যা বাড়ছে।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.