জাতীয় উন্নয়নে অভ্যন্তরীণ সম্পদ ব্যবহারের বিকল্প নেই- গণপূর্ত মন্ত্রী
চট্টগ্রাম,সিটিনিউজ : গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন বলেছেন, জাতীয় উন্নয়নে অভ্যন্তরীণ সম্পদ ব্যবহারের বিকল্প নেই। আর অভ্যন্তরীণ সম্পদ বাড়াতে হলে করের আওতা বৃদ্ধিসহ করবান্ধব পরিবেশ সৃষ্টি করতে হবে।
মন্ত্রী আজ বুধবার ১ নভেম্বর সকালে নগরীর জিইসি কনভেনশন সেন্টারে আয়কর বিভাগ, চট্টগ্রাম আয়োজিত সপ্তাহব্যাপী আয়কর মেলার উদ্বোধনকালে একথা বলেন।
মন্ত্র্রী রুপকল্প-২০২১ এবং এসডিজি বাস্তবায়নের লক্ষ্যে আয়কর বিভাগের ভূমিকার প্রসংশা করেন এবং করভীতি দূর করতে কর পলিসি সহজীকরণের ওপর গুরুত্বারোপ করেন।

চট্টগ্রাম কর অঞ্চল-১ এর কমিশনার মাহবুব হোসেন এর সভাপতিত্বে সভায় অন্যান্যে মধ্যে বিভাগীয় কমিশনার মো. আব্দুল মান্নান, চট্টগ্রাম কাস্টমস এক্সাইজ ও ভ্যাট কমিশনার সৈয়দ গোলাম কিবরীয়া, চট্টগ্রাম চেম্বার সভাপতি মাহবুবুল আলম, উইমেন চেম্বার সহ-সভাপতি আবিদা মোস্তফা, মেট্রোপলিটন চেম্বার সহ-সভাপতি মাহবুব চৌধুরী, কর আইনজীবী সমিতি সভাপতি মো. মাহফুজুল হক মনি, কর অঞ্চল-২ এর কমিশনার প্রদ্যূৎ কুমার সরকার বক্তৃতা করেন।
এবারের মেলায় ৪৫টি বুথসহ অনলাইনে আয়কর রিটার্ন দাখিলের জন্য নির্দিষ্ট বুথ, সিনিয়র সিটিজেন, নারী মুক্তিযোদ্ধা ও প্রতিবন্ধী করদাতাদের জন্য পৃথক বুথ ও ট্যাক্স এডুকেশন বুথ রয়েছে।
মেলায় জাতীয় রাজস্ব বোর্ডের অনুসৃত নীতি অনুযায়ী রিটার্ন দাখিলকারী করদাতাদের ট্যাক্স কার্ড দেয়া হচ্ছে।
