হোল্ডিং অ্যাসেসমেন্ট ভ্যালু ১১৭ জনের কমল ৬৫.৫৪ শতাংশ

0

সিটিনিউজ, চট্টগ্রাম : চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) আপিল বোর্ড পঞ্চবার্ষিক কর পুনর্মূল্যায়নের পর আবেদনের প্রেক্ষিতে ১১৭টি হোল্ডিং মালিকের অ্যাসেসমেন্ট ভ্যালুর ৬৫ দশমিক ৫৪ শতাংশ কমিয়েছে । ১০জন গরিব হোল্ডিং মালিককে ৩০০ টাকা ভ্যালুতে বার্ষিক ৫১ টাকা কর নির্ধারণ করা হয়েছে।

বুধবার (০১ নভেম্বর)সকালে ১১ টায় চসিকের কেবি আবদুচ ছত্তার মিলনায়তনে আপিল বোর্ডের চতুর্থ দিনের শুনানিতে এ ভ্যালু কমানো হয়।

চসিকের জনসংযোগ বিভাগ সূত্রে জানা গেছে, আপিল রিভিউ বোর্ড ১১৭ জন হোল্ডারের অ্যাসেসমেন্ট ভেল্যু ১ কোটি ৬৬ লাখ ৬২ হাজার ৫০০ টাকা থেকে কমিয়ে ৫৭ লাখ ৪২ হাজার ৩০০ টাকা ভেল্যু ধার্য করেছে। ফলে হোল্ডারগণ বিশাল অঙ্কের ছাড় পাওয়ায় মেয়রের প্রতি কৃতজ্ঞতা জানান।

অপিল রিভিউ বোর্ডে মেয়রের পক্ষে সভাপতির দায়িত্ব পালন করেন ৩৬ নম্বর ওয়ার্ড কাউন্সিলর হাবিবুল হক। উপস্থিত ছিলেন আপিল রিভিউ বোর্ড সদস্য প্রকৌশলী এম আবদুর রশিদ, অ্যাডভোকেট চন্দন বিশ্বাস, প্রধান রাজস্ব কর্মকর্তা ড. মুহাম্মদ মুস্তাফিজুর রহমান, ট্যাক্সেশন অফিসার মোহাম্মদ ইউসুফ প্রমুখ।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.