চকরিয়ায় তিনটি গাড়ীর সংঘর্ষে ১৭ যাত্রী গুরুতর

0

চকরিয়া প্রতিনিধি: কক্সবাজারের চকরিয়ায় দ্রুতগামী ডাম্পার গাড়ীর ধাক্কায় দুটি যাত্রীবাহি বাসের চালক সহ ১৭ যাত্রী কম বেশী আহত হয়েছে। ০১ নভেম্বর বুধবার সকাল ১১ টায় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চকরিয়ার ডুলাহাজারা মালুমঘাট হাইওয়ে পুলিশ ফাঁড়ির সামনে এ দূর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শিরা জানান, কক্সবাজার থেকে চট্টগ্রামমূখী মাসুদ নামের একটি লোকাল বাস নং (কক্সবাজার জ-১১-০১৯৪)এবং একটি হাইয়েছ মাইক্রো নং (চট্টমেট্টো ল-১১-১৭৯৪) যাত্রী নিয়ে চট্টগ্রাম উদ্দেশ্যে সকালে রওনা দেয়। বাস ২টি সকাল ১১টায় মালুমঘাট হাইওয়ে পুলিশ ফাঁড়ির সামনে পৌছা মাত্রই একটি ডাম্পার গাড়ি (মিনিট্রাক) চট্টমেট্টো ল-১১৪ বিপরীত দিক থেকে বেপরোয়া গতিতে এসে বাস ২টিকে পর-পর ধাক্কা দিলে সড়কের উপর পড়ে যায়।

এতে ডাম্পার গাড়ির ধাক্কায় দুটি বাস দুমুড়ে-মুছড়ে গিয়ে মহাসড়কের উপর ছিটকে পড়ে ১৭ জন আহত হন। আহতরা হলেন মাসুদ গাড়ির ড্র্রাইভার আনোয়ার (৪০), হেলপার রসিদ (২৫), গাড়ির যাত্রীদের মধ্যে রয়েছে মামুন (৩০), ছফুরা বেগম (৫০), রমিছ (৫০), এরফান (১৭), মাইক্রোবাসযাত্রী নিনা বালা (৫০), অনজলি বালা (৪০), রুপন (১৫), সহ ১৭ জন যাত্রী আহত হয়েছে। তাদেরকে স্থানীয় বিভিন্ন ক্লিনিক ও হাসপাতালে ভর্তি করা হয়েছে। দুর্ঘটনায় শিকার ৩টি গাড়িকে আটক করে হাইওয়ে পুলিশের হেফাজতে নিয়ে গেছে।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.