চুয়েট পরীক্ষার্থীদের ভোগান্তি কমাতে ছাত্রলীগের “হেল্প ডেস্ক”

0

সিটিনিউজ ডেস্ক :  আজ চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ২০১৭-১৮ শিক্ষাবর্ষের ভর্তিপরীক্ষা অনুষ্ঠিত হয়েছে । প্রাকৃতিক সৌন্দর্যের লীলাভূমি চুয়েট চট্টগ্রাম শহর থেকে একটু দূরত্বে অবস্থিত হওয়ায় অনেক সময়ই চট্টগ্রাম কিংবা দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা শিক্ষার্থীরা কিছুটা ভোগান্তির সম্মুখীন হয়।ভর্তিচ্ছু পরীক্ষার্থীদের সার্বিক সহযোগিতা ও ভোগান্তি লাঘবে এ বছর চুয়েট ছাত্রলীগ “হেল্প ডেস্ক” প্রশংসনীয় ভূমিকা রেখেছে।

ক্যাম্পাস ছাত্রলীগের সিটি মেয়র ও নগর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আ জ ম নাসির উদ্দীনের অনুসারী চুয়েট ছাত্রলীগ আহ্বায়ক কমিটির কার্যনির্বাহী সদস্য সৈয়দ ইমাম বাকের ও ইউ আর পি ডিপার্টমেন্টের শিক্ষার্থী কুষ্টিয়ার সম্ভ্রান্ত আওয়ামী পরিবারের সন্তান ডি এম নুসরাত অমি নেতৃত্বে থেকে ছাত্রলীগ নেতা ফারহান,সম্পদ,সুস্ময়,আবিদ,সিফাত,হাবিব সহ সকল হলের নেতাকর্মীদের সংঘবদ্ধ করে ভর্তিচ্ছু পরীক্ষার্থীদের সহযোগিতায় পরীক্ষার আগের দিন থেকেই শহরের স্টেশন,টার্মিনাল এলাকায় ছাত্রলীগ কর্মীরা উপস্থিত থেকে পরীক্ষার্থীদের বিনা দুর্ভোগে ক্যাম্পাসে পৌঁছানোর ব্যবস্থা করে আবাসন নিশ্চিত করেন।

ভর্তিপরীক্ষা ইস্যুতে বাস,সি এন জি,লেগুনা যানবাহনগুলো যেন অতিরিক্ত ভাড়া আদায় না করতে পারে সে ব্যাপারে মালিকসমিতি ও পুলিশ প্রশাসনের সাথে কথা বলে এ সমস্যার সমাধান করেন।এছাড়া ক্যাম্পাসের সামনে যানযট নিয়ন্ত্রণে পুলিশ প্রশাসনের পাশাপাশি নিজেরাও তৎপর থেকে দায়িত্বশীল ভূমিকা পালন করেন।

ভর্তিপরীক্ষা শেষে মিছিল ও সমাবেশের মাধ্যমে ভর্তিপরীক্ষার্থীদের মুজিবীয় শুভেচ্ছা এবং শুভকামনা জানানো হয়।বিজ্ঞপ্তি

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.