মুক্তি পাচ্ছে ‘গেম রিটার্নস’

0

বিনোদন জগৎ,সিটিনিউজ :: শুক্রবার(৩ নভেম্বর) সারা দেশে মুক্তি পাচ্ছে চলচ্চিত্র ‘গেম রিটার্নস’। ছবিটি পরিচালনা করছেন রয়েল খান। ছবিতে অভিনয় করছেন নায়ক নিরব। ছবিতে নিরবের বিপরীতে অভিনয় করছেন দুই নায়িকা তমা মির্জা ও লাবণ্য।

আগামীকাল ছবিটি মুক্তি পাচ্ছে ৪৫টি সিনেমা হলে। ছবিটি বেশি সিনেমা হলে মুক্তি দেওয়ার ইচ্ছা নেই বলে জানিয়েছেন ছবির পরিচালক রয়েল খান।

তিনি বলেন, ‘ছবিটি আমরা খুব বেশি সিনেমা হলে দিতে চাই না। যে সিনেমা হলে ছবি দেখার সুন্দর পরিবেশ আছে, শুধু সেই হলগুলোতে আমরা ছবি দিচ্ছি। যেন দর্শক সুন্দর একটা পরিবেশে ছবি দেখতে পারে।’

ছবি নিয়ে আশা প্রকাশ করে রয়েল খান বলেন, ‘আমি বর্তমান সময়কে কেন্দ্র করে ছবিটি নির্মাণ করেছি। অ্যাকশন, রোমান্স সবই থাকছে ছবিতে। ছবির গল্প ও মেকিং দর্শক পছন্দ করবেন বলে আমি মনে করি।’

ছবির নায়ক নিরবকে নিয়ে রয়েল খান বলেন, ‘এর আগেও নিরবের অভিনয় দর্শক দেখেছেন, আমি এই ছবিতে তাঁকে নতুনভাবে উপস্থাপন করার চেষ্টা করেছি।

দর্শক তাঁকে অ্যাকশন হিরো হিসেবে দেখবেন, তেমনি রোমান্টিক দৃশ্যেও পাবেন। আমার মনে হয়, এর আগে যে নিরবকে দর্শক দেখেছেন, এই ছবিতে নতুন এক নিরব দেখবেন দর্শক।’

ত্রিভুজ প্রেম ও আন্ডারওয়ার্ল্ডের নানা ঘটনা নিয়ে নির্মিত ‘গেম রিটার্নস’ ছবির সংলাপ ও কাহিনী লিখেছেন আবদুল্লাহ জহির বাবু। সংগীত পরিচালনা করেছেন আরফিন রুমী, বেলাল খান ও ধ্রুব গুহ।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.