রোহিঙ্গাদের পাসপোর্ট ইস্যু না করার বিষয়ে কঠো – প্রবাসী কল্যাণ মন্ত্রী

0

চট্টগ্রাম অফিস :    রোহিঙ্গাদের পাসপোর্ট ইস্যু না করার বিষয়ে নীতিগত কঠোর অবস্থানের ঘোষণাও দিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী নূরুল ইসলাম বিএসসি।

বৃহস্পতিবার (১৩ আগস্ট) নগরীর একটি রেস্টুরেন্টে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় মন্ত্রী এ তথ্য দেন।

মন্ত্রী বলেন, ‘কমপক্ষে ৫০ হাজার রোহিঙ্গা বাংলাদেশের পাসপোর্ট নিয়ে ওখানে (বিদেশে) আছে, কাজ করছে।  জায়গাটা আমাদের, তারা দখল করে নিয়েছে।  তাদের যদি পাসপোর্ট দেয়া না হত, তাহলে ওই জায়গায় আমরা থাকতাম।

‌তিনি বলেন, রোহিঙ্গাদের পাসপোর্ট দিচ্ছে কারা ? আমরাই তো…? ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, উপজেলা চেয়ারম্যানরা তাদের সনদ দিচ্ছেন।  দুই-চার, পাঁচ-দশ হাজার টাকার জন্য তাদের সার্টিফিকেট দিয়ে দেয়া হচ্ছে।  তাদের যদি আমরা পাসপোর্ট না দিই তাহলে কি তারা আমাদের জায়গাটা দখল করতে পারত? আর বিদেশে গিয়ে তারা যেসব অপকর্ম করে সেগুলোর দায়ও তো আমাদের ঘাড়ে পড়ত না।

‘আর রোহিঙ্গারা, তাদের চারিত্রিক বৈশিষ্ট্যই হচ্ছে ঝগড়া করা, যেখানে-সেখানে গিয়ে তারা ঝগড়া করবে।  এরা এত উগ্র….। ’ বলেন মন্ত্রী।

সমুদ্রপথে মালয়েশিয়ায় মানবপাচার নিয়েও কথা বলেন গত মাসে দায়িত্ব পাওয়া এই মন্ত্রী।

মতবিনিময় সভায় মন্ত্রীর সঙ্গে ছিলেন আওয়ামী লীগের কেন্দ্রীয় উপদেষ্টামন্ডলীর সদস্য ইসহাক মিঞা, সাবেক মেয়র ও নগর আওয়ামী লীগের সভাপতি এবিএম মহিউদ্দিন চৌধুরী, উত্তর জেলা আওয়ামী লীগের সভাপতি নূরুল আলম চৌধুরী ও সাধারণ সম্পাদক চট্টগ্রাম জেলা পরিষদের প্রশাসক এম এ সালাম, দক্ষিণ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মফিজুর রহমান এবং সিডিএ চেয়ারম্যান আবদুচ ছালাম।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.