বিরাট-অনুষ্কার সম্পর্কের নেপথ্য এক ‘খান’!

0

সিটিনিউজ ডেস্ক : ক্রিকেট ও সিনেমার মধ্যে যে দুরন্ত সম্পর্ক হতে পারে, তা ফের প্রমাণ করেছেন তাঁরা। তাঁরা অর্থাত্ বিরাট কোহলি এবং অনুষ্কা শর্মা। কিন্তু তাঁদের প্রেমের মূলে রয়েছেন এক ‘খান’। সেই বিশেষ মানুষটি না থাকলে নাকি এতটা কাছাকাছি হতে পারতেন না বিরুষ্কা! এতদিনে প্রকাশ্যে এল সেই নাম।

সম্প্রতি এক সাক্ষাত্কারে বিরাট জানিয়েছেন, একটি বিজ্ঞাপনে প্রথম অনুষ্কার সঙ্গে দেখা হয় তাঁর। তার পর গড়ে ওঠে সম্পর্ক। কিন্তু ইংল্যান্ড সিরিজে তাঁর ব্যর্থতার কারণে ট্রোলড হতে হয় অনুষ্কাকে। বিরাটকে দর্শকরা এমনও বলেন যে, প্রফেশনাল ট্যুরে বান্ধবীকে সঙ্গে নিয়ে গেলে খারাপ পারফরম্যান্স হবেই। সে সময় তিনি খুব ভেঙে পড়েছিলেন। তখন নাকি এই সম্পর্ককে মজবুত করতে এগিয়ে আসেন জাহির খান।

বিরাটের কথায়, ‘‘আমি এটা নিয়ে প্রথম জাহিরের সঙ্গে কথা বলেছিলাম। ও বলেছিল, সম্পর্ক হলে তা লুকনোর কোনও প্রয়োজন নেই। কারণ এটা তো অপরাধ নয়। এই পরামর্শের জন্য আমি ওর কাছে কৃতজ্ঞ।’’

জন্মদিনের ঠিক আগেই সাক্ষাত্কারের মাধ্যমে আরও একবার জাহিরকে ধন্যবাদ জানিয়েছেন বিরাট।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.