রাঙামাটিতে ছাত্রলীগের আনন্দ র‌্যালী

0
সাইফুল উদ্দীন, রাঙামাটি প্রতিনিধি:: জাতিসংঘ শিক্ষা, বিজ্ঞান ও সংস্কৃতি সংস্থা (ইউনেস্কো) কর্তৃক স্বাধীনতার মহান স্হপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ঐতিহাসিক ৭ মার্চের ভাষণ বিশ্ব ঐতিহ্যের দলিল (ওয়াল্ডর্স ডকুমেন্টারি হেরিটেজ) হিসাবে স্বীকৃতি প্রাপ্তিতে রাঙামাটি জেলা ছাত্রলীগের আয়োজনে বর্ণাঢ্য আনন্দ র‌্যালী অনুষ্ঠিত হয়েছে।
সোমবার বিকালে রাঙামাটি পৌরসভা প্রাঙ্গণ থেকে র্যারীটি বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসক কার্যালয়ে গিয়ে শেষ হয়। পরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্টিত হয়।
এতে জেলা ছাত্রলীগের সভাপতি আব্দুল জব্বার সুজন’র সভাপতিত্বে এবং সিনিয়র সহ সভাপতি সাইফুল আলম রাশেদ’র সঞ্চালনায় আওয়ামীলীগ ও অঙ্গ সংগঠন এবং ছাত্রলীগের বিভিন্ন স্থরের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সমাবেশ থেকে বক্তারা ইউনেস্কোকে ধন্যবাদ সহ মহান এ ভাষণ বাঙ্গালি জাতির গৌরব বহন করে বলে মন্তব্য করেন।
এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.