সীতাকুণ্ডে এক হাজার পিস ইয়াবা সহ আটক ১

0
সীতাকুণ্ড প্রতিনিধি:: সীতাকুণ্ডের শীতলপুর এলাকায় ঢাকা-চট্টগ্রাম চট্টগ্রাম মহাসড়কের শীতলপুর এলাকায় গোপন সংবাদের সূত্রে খবর পেয়ে হাইওয়ে পুলিশ এক হাজার ৫০ পিস ইয়াবা বড়িসহ জাকির হোসেন (২৬) নামের এক ব্যক্তিকে আটক করেছে।
সোমবার (৬ অক্টোবর) দুপুর পৌনে দুইটার সময় ঢাকামুখী শ্যামলী পরিবহন ( ব ১৪-৪৮৫৬) এ তল্লাসী চালিয়ে এস আই লিটনের নের্তৃতে পুলিশ উক্ত ব্যক্তির দেহ তল্লাসী করে ইয়াবা বড়ি উদ্ধার করেন। বার আউলিয়া হাইওয়ে থানার অফিসার ইনচার্জ আহসান হাবিব জানান, আটককৃত ব্যাক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলা দায়ের করা হবে। তাকে সীতাকুণ্ড মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।
আটক জাকির হোসেন ঢাকা কেরাণীগঞ্জ থানার শুভাঢ্যা গ্রামের মৃত শাহাজাহান হোসেনের পুত্র।
এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.