নিখোঁজ নর্থ সাউথের শিক্ষক সিজার

0

সিটিনিউজ ডেস্ক :: নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান অনুষদের সহকারী অধ্যাপক মুবাশ্বার হাসান সিজার নিখোঁজ রয়েছেন। এ বিষয়ে মঙ্গলবার (৭ নভেম্বর) রাতে খিলগাঁও থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন তার বাবা অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তা মোতাহার হোসেন।

জিডিতে বলা হয়েছে, মুবাশ্বার হাসান সিজার বিশ্ববিদ্যালয়ে যাওয়ার জন্য মঙ্গলবার সকালে বনশ্রীর বাসা থেকে বের হন। বিকাল ৪টায় তার সঙ্গে তার বাবার সর্বশেষ কথা হয়। রাত ৯টায় ওর বাসায় ফেরার কথা ছিল। কিন্তু বিকাল ৪টার পর থেকে ওর মোবাইল বন্ধ পাওয়া যায়।

মুবাশ্বার হাসান সিজারের চাচা বাংলাদেশ উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠানের (বিআইডিএস) সিনিয়র গবেষণা ফেলো মঞ্জুর হোসেন ফেসবুকে লিখেছেন, ‘আমার বড় ভাই এর ছেলে সিজার গতকাল থেকে নিখোঁজ। তার মোবাইল ফোনও বন্ধ। সবাই তার জন্য দোয়া করবেন সে যাতে নিরাপদে ফিরে আসে এবং ভালো থাকে। আমরা খুবই চিন্তিত।’

নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ কর্মকর্তা বেলাল আহমেদ বলেন, মঙ্গলবার মুবাশ্বার হাসান বিশ্ববিদ্যালয়ে এসেছেন এবং কাজ করেছেন। এরপর বিকেল থেকে তার ফোন বন্ধ।

খিলগাঁও থানার ওসি মো. মশিউর রহমান বলেন, মঙ্গলবার বিকেলে বাসা থেকে বের হন ওই শিক্ষক। এরপর থেকে তার মোবাইল বন্ধ পাওয়া যায়। তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। এ বিষয়ে একটি অভিযোগ পাওয়া গেছে। আমরা তদন্ত করে দেখছি।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.