চট্টগ্রাম:নগরীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন নগর আওয়ামী লীগের সভাপতি, সাবেক মেয়র এবিএম মহিউদ্দিন চৌধুরীকে দেখতে গেছেন মেয়র আ জ ম নাছির উদ্দীন।
রোববার (১২ নভেম্বর) সকাল সোয়া ১০টার দিকে নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের দায়িত্বে থাকা মেয়র সভাপতিকে দেখতে যান। এ সময় তিনি মহিউদ্দিন চৌধুরীর পাশে কিছুক্ষণ সময় কাটান এবং চিকিৎসার ব্যাপারে খোঁজখবর নেন।
শনিবার (১১ নভেম্বর) রাতে এবিএম মহিউদ্দিন চৌধুরীকে হাসপাতালে ভর্তি করা হয়।
