শ্রমিকদের অবদানের স্বীকৃতি দেয়ার আহ্বান মেয়রের

0

নিজস্ব প্রতিবেদক:: চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র আলহাজ্ব আ জ ম নাছির উদ্দীন বলেছেন, মহান মুক্তিযুদ্ধে বন্দরের শ্রমিক ও কর্মচারীদের অবদান অপরিসীম। তারা জীবন বাজি রেখে ১৯৭১ সনে ২৩ মার্চ অস্ত্রবোঝাই সোয়াত জাহাজ ঘেরাও করে ইতিহাসে নজির স্থাপন করেছেন। সেই শ্রমিকদের অধিকার থেকে বঞ্চিত করার কোন সুযোগ নেই।

সোমবার (১৩ নভেম্বর) সকাল ৯ টা থেকে চট্টগ্রাম নগরীর নিমতলা বিমান চত্বরে চট্টগ্রাম বন্দর ব্যবহারকারী শ্রমিক কর্মচারী লীগ (সিবিএ)’র আয়োজিত বিশাল শ্রমিক সমাবেশে প্রধান অতিথির ভাষনে মেয়র এ আহ্বান জানান।

মেয়র বলেন, মাননীয় প্রধানমন্ত্রী ও নৌ পরিবহন মন্ত্রী শ্রমিকবান্ধব। বর্তমান সরকার শ্রমিকদের স্বার্থ সংরক্ষনে অঙ্গীকারাবদ্ধ। তিনি আশা করেন, বন্দর ব্যবহারকারী শ্রমিক কর্মচারী লীগ (সিবিএ)’র বেঁধে দেয়া সময়ের মধ্যে ২০১০ সনে সম্পাদিত ১৪ দফা দাবী ও চূক্তির শর্ত বন্দর কর্তৃপক্ষ মেনে নেবেন।

মেয়র শ্রমিকদের দাবী ও চূক্তির শর্ত বাস্তবায়নে সর্বাত্মক সহযোগিতা দেয়ার প্রতিশ্রুতি দেন। প্রসঙ্গক্রমে মেয়র বলেন, বন্দরের নীতি নির্ধারকগণ বিবেক দিয়ে শ্রমিকদের বিষয়গুলো বিবেচনায় আনলে শ্রমিক শ্রেণী তাদের অধিকার ফিরে পাবে। এ ক্ষেত্রে সংশ্লিষ্টদের সংবেদনশীল হওয়ার পরামর্শ দেন।

আ জ ম নাছির উদ্দীন বলেন, বর্তমান সরকারের ঐকান্তিক প্রচেষ্টায় চট্টগ্রাম বন্দরের সক্ষমতা বেড়েছে। এ সক্ষমতা বৃদ্ধির পেছনে শ্রমিক শ্রেণীর ঘাম ও শ্রম রয়েছে। এ বন্দরে সক্ষমতা আরো বৃদ্ধিতে শ্রমিকদের ভূমিকা গুরুত্বপূর্ণ।

এ প্রসঙ্গে তিনি বলেন, সরকারের ভাবমূর্তি, বন্দরের স্বার্থ এবং শ্রমিকদের স্বার্থ সংরক্ষন করে বন্দরকে সচল রাখতে হবে। মেয়র দেশের প্রতি, দেশের মানুষের প্রতি ও সমাজের প্রতি দায়বদ্ধতা থেকে দেশের অমূল্য সম্পদ চট্টগ্রাম বন্দরকে সচল রাখতে শ্রমিকদের অবদানের স্বীকৃতি দেয়ার আহবান জানান।

২০১০ সনের ২২ ফেব্রুয়ারি স্বাক্ষরিত দাবী ও চূক্তির শর্ত সমূহ বাস্তবায়নের দাবীতে অত্র সিবিএ আয়োজিত বিশেষ সাধারণ সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি মো. মীর নওশাদ। সংগঠনের সাধারণ সম্পাদক মো. আলমগীর ২০১০ সনের দাবী ও চূক্তি সমূহ সাধারণ সভায় উপস্থাপন করলে সভায় উপস্থিত সকল শ্রমিক এ সংক্রান্ত বিষয়ে কর্মসূচি গ্রহণের দায়িত্ব সিবিএ’র নেতৃবৃন্দের উপর ন্যস্ত করেন। সভায় বিশেষ অতিথি ছিলেন জাতীয় শ্রমিক লীগ কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক আলহাজ্ব সফর আলী।

বক্তব্য রাখেন চট্টগ্রাম বন্দর সিবিএ’র সভাপতি আবুল মনসুর, সাধারণ সম্পাদক রফিক উদ্দিন খান, সাধারণ সভায় বন্দর ব্যবহারকারী সিবিএ’র সিনিয়র সহ সভাপতি হাজী মো. হাসান, মো. নুরুল আবছার, নুরুল আমীন ভূইয়া, দুলাল মিয়া, হাজী মো. আইয়ুব দোভাষ, যুগ্ম সাধারণ সম্পাদক উৎপল বিশ্বাস, আবু বক্কর চৌধুরী বাপ্পী, মো. আমিনুল ইসলাম ভূইয়া, মো. জানে আলম সহ সিবিএ’র নেতৃবৃন্দ। মঞ্চে বন্দর সিবিএ’র যুগ্ম সাধারণ সম্পাদক আবদুস সাদেক নান্না, সাংগঠনিক সম্পাদক কামরুল ইসলাম সহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.