ভোট হবে সংবিধান অনুযায়ী : শিল্পমন্ত্রী

0

ঢাকা: আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য ও শিল্পমন্ত্রী আমির হোসেন আমু বলেছেন, কোনো ব্যক্তির অধীনে নয়, সংবিধান অনুযায়ীই আগামী জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে।

রোববার সকালে রাজধানীর কাকরাইলে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউশনে আয়োজিত সেমিনারে এ মন্তব্য করেন তিনি। নির্বাচন প্রক্রিয়া নিয়ে কোন ধরনের বিতর্ক সৃষ্টি না করতেও রাজনৈতিক দলগুলোর প্রতি আহ্বান জানান শিল্পমন্ত্রী।

শিল্পমন্ত্রী আরও বলেন, ‘কেউ কেউ বলে শেখ হাসিনার অধীনে নির্বাচন হবে না।আমি বলতে চাই, কোনো ব্যক্তির অধীনে নয়, সাংবিধানিক বিধান অনুযায়ী এই দেশে নির্বাচন অনুষ্ঠিত হবে।’

‘এই দেশে একটি সংবিধান রয়েছে, সাংবিধানিক শূন্যতা এই দেশে ফিরে আসুক এবং সেই সাংবিধানিক শূন্যতার সুযোগ নিয়ে এই দেশে আবার কোনো অপশক্তির থাবা আসুক, এটা আমরা চাই না।’

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.