সাংবাদিক নেতা রিয়াজ হায়দারের শয্যাপাশে ফরিদ মাহমুদ

0

নিজস্ব প্রতিবেদক:: চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের সভাপতি, বাংলাদেশ প্রতিদিন এবং নিউজ টুয়েন্টি ফোর টিভি’র ব্যূরো চীফ সাম্প্রতিক সময়ে চকবাজার এলাকায় সন্ত্রাসী হামলায় আহত বর্তমানে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রিয়াজ হায়দারকে দেখতে গেলেন বিশিষ্ট সমাজসেবক, চট্টগ্রাম প্রেসক্লাব ও সিউজেএ’র সম্মানিত আজীবন দাতা সদস্য, নগর যুবলীগের যুগ্ম আহ্বায়ক ফরিদ মাহমুদ সহ যুবলীগ ও ছাত্রলীগের নেতৃবৃন্দ।

এসময় ফরিদ মাহমুদ রিয়াজ হায়দারের শয্যাপাশে কিছুক্ষণ সময় কাটান। সংগঠনের পক্ষ থেকে তার প্রতি গভীর সমবেদনা জানিয়ে তার চিকিৎসার খোজ খরব নেন এবং তার দ্রুত সুস্থতা কামনা করেন। এসময় নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন-চট্টগ্রাম মহানগর যুবলীগের সদস্য শেখ নাছির আহমেদ, দেলোয়ার হোসেন দেলু, হোসেন সরোয়ার্দী, ১৮নং ওয়ার্ড যুবলীগের যুগ্ম আহ্বায়ক মো. কামরুল ইসলাম, মহানগর যুবলীগ নেতা জহির উদ্দিন সুমন, দেলোয়ার হোসেন সুমন, মনজুরুল আলম রিমু, কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক নেতা আবু সাঈদ সুমন, নগর ছাত্রলীগের সহ-সভাপতি নাজমুল হাসান রুমি, শহীদুল ইসলাম শহীদ, মহানগর যুবলীগ নেতা আনিছুর রহমান মামুন, ইয়াছিন ভূইয়া, মুজিবুল হক, আমিনুল ইসলাম আজাদ, মো. মাকসুদ জামিল মারুফ, আবদুল ফাহাদ, নয়ন মজুমদার, পারভেজ আলম, সাদেক রেজা, মো. শুভ, কৌশিক ঘোষ, বাপ্পী দাশগুপ্ত, সজল দাশ, মো. আজম, নিগম প্রসাদ, শেখ মহিউদ্দিন, ঋষি বাবু, জুবায়ের ্আহমদ বাপ্পা, রাজীব হায়দার, তসলিম উদ্দিন, ছাত্রলীগ নেতা বন্দন সেন, আসিফ আকবর, মো. তুষার, সিফাত আহমেদ, জয় আহমেদ, মো. হিমু, প্রয়াস আহমেদ প্রমুখ।

এসময় নেতৃবৃন্দ সাংবাদিক নেতৃবৃন্দ ও গণমাধ্যমের ব্যক্তিত্বদের উপর এই ন্যাক্কারজনক হামলায় আশংকা প্রকাশ করে বলেন, প্রগতিশীল আন্দোলন এবং আধুনিক সমাজ ব্যবস্থার অন্তর্বাস এ ধরণের অনভিপ্রেত ঘটনা সমাজের কারোই প্রত্যাশিত নয়। নেতৃবৃন্দ এ ঘটনায় প্রকৃত উদ্দেশ্য উদঘাটন করে দোষী অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি জানানো হয়।

 

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.