দুর্নীতি মামলায় অ্যালায়েন্স সিকিউরিটিজের চেয়ারম্যান গ্রেফতার

0

সিটিনিউজ ডেস্ক:: প্রায় ৮ কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে অ্যালায়েন্স সিকিউরিটিজ অ্যান্ড ম্যানেজমেন্ট লিমিটেডের চেয়ারম্যান পঙ্কজ রায়কে গ্রেফতার করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।সোমবার সকালে রাজধানীর ধানমন্ডি এলাকা থেকে দুদকের উপসহকারী পরিচালক সিলভিয়া ফেরদৌসের নেতৃত্বে একটি দল তাকে গ্রেফতার করে।

দুদকের উপপরিচালক ও জনসংযোগ কর্মকর্তা প্রণব কুমার ভট্টাচার্য  এ তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, ‘পঙ্কজ রায়ের বিরুদ্ধে হুন্ডির মাধ্যমে ৮ কোটি টাকা অবৈধভাবে অর্জনের অভিযোগে একটি মামলা ছিল। এ মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে।

এর আগে রোববার রাত থেকে ধানমন্ডির ১৩ নম্বর সড়কে পঙ্কজ রায়ের বাড়ি ঘিরে রাখে দুদকের কর্মকর্তারা। বাড়ির ভেতরে তাদের ঢুকতে বাধা দেওয়া হয় বলে অভিযোগ করেছেন তারা।

দুদকের উপ-পরিচালক সিলভিয়া ফেরদৌস বলেন, ‘রোববার পঙ্কজ রায়ের বিরুদ্ধে রমনা থানায় মামলা করে দুদক। এ মামলায় গ্রেফতারের জন্য রাতেই তার বাসায় অভিযান চালানো হয়। কিন্তু, তিনি দরজা খুলছিলেন না।

তিনি বলেন, ‘সারারাত আমরা তার বাসার সামনেই অবস্থান করি। সোমবার সকালে তাকে গ্রেফতার করতে সক্ষম হই।

পঙ্কজ রায় এখন দুদকের সেগুন বাগিচার প্রধান কার্যালয়ে রয়েছেন। শিগগিরই তাকে আদালতে তোলা হবে বলেও জানান দুদকের উপ-পরিচালক সিলভিয়া ফেরদৌস।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.