কর্ণফুলী উৎসবের প্রধান আকর্ষন ‘চিটাগাং আইডল’

0

নিজস্ব প্রতিনিধি,সিটিনিউজ :: আসন্ন কর্ণফুলী উৎসব নিয়ে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে মঙ্গলবার রাত ৯ টায় উৎসব কমিটির ৯২, মোমিন রোডস্থ  অস্থায়ী কার্যলয়ে ।

ইতোপূর্বে ৫ নভেম্বর  সভায় গৃহীত সিদ্ধান্তের  আলোকে গতকালের সভায় শিল্পী ইকবাল হায়দার কর্ণফুলী উৎসবের বিভিন্ন কর্মসূচী  ঘোষণা করেন ।

কর্মসূচীগুলো হলো ১/ চট্টগ্রামের গান নিয়ে সেরা শিল্পীদের খোঁজে সংগীত প্রতিযোগিতা “ চিটাগাং আইডল ” ২/ সাম্পান বাইচ ৩/ সাঁতার প্রতিযোগিতা ৪/ সেমিনার ৫/ রচনা প্রতিযোগিতা ৬/ মানববন্ধন ৭/ নদীভ্রমণ (নৌবিহার)।

জাতীয় নদী কর্ণফুলী আন্দোলন পরিষদের  আহ্বায়ক  সরোয়ার আমিন বাবু’র সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন, যুগ্ম আহ্বায়ক  এম. এ. সবুর, ইকবাল হায়দার, শানে আলম,ওসমান জাহাঙ্গীর, শাকিল আহমেদ, এম. এইচ. সাকিব,নাজমুল হাসান, ওসমান ফারুকসহ অন্যান্যরা ।

সভায় বক্তারা বলেন, কর্ণফুলীর সৌন্দর্য্য,পর্যটন ও নদী তীরবর্তী জনপদের  শিল্প-সংস্কৃতি তুলে ধরার লক্ষে অনুষ্ঠিতব্য এই কর্ণফুলী উৎসবের  প্রধান আকর্ষন হবে “চিটাগাং আইডল”।

সেরা শিল্পীদের খোঁজে এই সংগীত প্রতিযোগিতাটি সফল করার লক্ষে আগামী  কয়েকদিনের মধ্যে চট্টগ্রামের বিশিস্ট ব্যক্তি, শিল্পী, সংস্কৃতিকর্মীদের নিয়ে সমন্বয় কমিটি গঠন এবং ভেন্যু নির্ধারণ, তারিখ ও আনুষ্ঠানিক বিষয়গুলো সম্পন্ন করা হবে ।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.