আপনার সাহায্যে বাঁচতে পারে নুরসাত

0

চট্টগ্রাম অফিস  :      নুরসাত জাহান বয়স দুই, সুন্দর এই পৃথিবীতে জম্ম নেয়ার সঙ্গে সঙ্গে নিজের শরীলে বহন করে নিয়ে আসে এক কঠিন রোগ। জম্মগত ভাবে হাটের ভেতর ছিদ্র নিয়ে জম্মায় সে। তার বয়স যখন ৩ দিন সেই সময় হাটের পরীক্ষায় ধরা পড়ে তার এই কঠিন রোগ। এ সময় ডাক্তারা বলেছিল বয়সের সঙ্গে সঙ্গে এই ছিদ্র ভরাট হয়ে যাবে। কিন্তু বয়স বাড়ার সঙ্গে দিন দিন বাড়ছে হাটের এই ছিদ্র । ঢাকা ও চট্টগ্রামের বিভিন্ন সরকারি-প্রাইভেট হাসপাতালের চিকিৎসা এবং নানা রকম পরীক্ষা নিরীক্ষার পরও কোন সুফল পাওয়া যাচ্ছে না। অন্য শিশুদের মত সেও হাঁটতে,খেলতে একটু দৌঁড়াতে চাই। কিন্তু বুকের প্রচন্ড় ব্যাথায় সে তা পারে না।

ডাক্তারা বলেছে ২ থেকে ৩ মাসের মধ্যে দ্রুত হাটের অপরেশন করতে হবে । কিন্তু বিধাতা তাকে জম্মদিয়েছেন এক গরীব ঘরে। গরীব পিতার আদরের মেয়ের চিকিৎসা করার চেষ্ঠা করেও টাকার অভাবে অপরেশন করতে পারছে না। তার বাবা একটি হাডওয়ার দোকানে চাকরী করে মাত্র মাসে ৫ হাজার টাকার বেতনে। এই টাকায় সংসার চালানো কষ্ট হচ্ছে । সেখানে মেয়ের অপরেশ করা দূবিসহ হয়ে পড়েছে । কারণ তার হাটের অপরেশন করতে প্রয়োজন ৬ থেকে ৭ লক্ষ টাকা। এই টাকা জোগাড় করা তার গরীব বাবার পক্ষে অসম্ভব হয়ে পড়েছে। তাই তার আদরের মেয়ের চিকিৎসা জন্য এই দেশের ১৬ কোটি মানুষের কাছে একটু সাহায্যে, একটু সহনভূতি পাওয়ার বুক ভরা আশায় রয়েছে। তার বিশ্বাস নিজে টাকার অভাবে আদরের মেয়ের চিকিৎসার করতে পারছে ।

কিন্তু এই দেশে এবং প্রবাসে বসবাসরত বাংলাদেশী হৃদয়বান ব্যাক্তিরা তার আদরের মেয়েকে চিকিৎসার অভাবে এই ভাবে নিঃশেষ হতে নিবে না। আমরা কি পারবো না নুরসাতের এই কঠিন রোগকে হারিয়ে দিয়ে জয় ছিনিয়ে আনতে ? আমার আপনার ছেলে-মেয়ের মত তাকেও সুন্দর এই পৃথিবীতে বাঁচার সুযোগ করে দিতে ? নাকি আমরা হেরে যাবো ? না আমরা হারবো না। বাঙ্গালী জাতি হারতে শেখেনি। কখনো হারবো না। এইটা আমাদের বিশ্বাস” এইটাই আমাদের সাহস। আসুন আমরা যে যার স্থান থেকে যে যতটুকু পারি সাহায্যের হাত বাড়িয়ে দিয়ে নুরসাত নামের দুই বছরের এই শিশুকে কঠিন এই রোগ থেকে রক্ষা করার শপতনি। বলি নুরসাত তোমার ভয় নেই আমরা আছি তোর পাশে।

নুরসাতের জন্য সাহায্যে পাঠানোর ঠিকানা : মো. নজরুল ইসলাম- মাকেন্টাইল ব্যাংক লিমিটেড খাতুনগঞ্জ শাখা, চট্টগ্রাম, বাংলাদেশ । একাউন্ট নং- ১১১২১২১১৫৫৮৯৫৭৮ । Md.Nazrul islam, Mercantile Bank Limited , khatungoug, Branch, Chittagong, Bangladesh, a/c – 111212115589578

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.