রাঙামাটিতে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা

0

সাইফুল উদ্দীন, রাঙামটি : জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৭মার্চের ভাষণ ইউনেস্কোতে ‘মেমোরি অব দ্য ওয়ার্ল্ড ইন্টারন্যাশনাল রেজিস্টার’ এ অন্তর্ভুক্তির মাধ্যমে ‘বিশ^প্রামাণ্য ঐতিহ্য’ হিসাবে স্বীকৃতি অর্জন উপলক্ষে রাঙামাটি জেলা প্রশাসনের আয়োজনে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার ২৫ নভেম্বর সকালে রাঙামাটি বঙ্গবন্ধুর ভাষ্কার্যের সামনে থেকে বর্ণাঢ্য র‌্যালিটি বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে এসে শেষ হয়। র‌্যালিতে বিভিন্ন সরকারি-বেসরকারি দপ্তর, স্কুল, কলেজ, মাদ্রাসা, বিশ^বিদ্যালয়ের শিক্ষার্থীরা অংশগ্রহন করেন। র‌্যালি শেষে রাঙামাটি জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে আলোচনা সভা অনুষ্টিত হয়।

এতে জেলা প্রশাসক (ভারপ্রাপ্ত) এসএম শফি কামাল’র সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন পার্বত্য বিষয়ক মন্ত্রাণালয়ের সাবেক প্রতিমন্ত্রী দীপংকর তালুকদার। বিশেষ অতিথি ছিলেন সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য ফিরোজা বেগম চিনু, রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. প্রদানেন্দু বিকাশ চাকমা, রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান বৃষকেতু চাকমা, পুলিশ সুপার সাঈদ তারিকুল হাসান, সদর জোন কমান্ডার রেদুয়ানুল ইসলাম, রাঙামাটি মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. টিপু সুলতান, সিভিল সার্জন ডা. শহীদ তালুকদার।

আলোচনা সভায় বক্তারা বলেন, ইতিহাস মুছে ফেলা যায় না। ইতিহাস একটি জাতির কথা বলে, ঐতিহ্যর কথা বলে। ৭ই মার্চের ভাষণ হচ্ছে বাঙ্গালী জাতির ইতিহাস। এ ভাষণ ইতিহাসের পাতায় সোনালী অক্ষরে লিপিবদ্ধ হয়ে আছে। সেই ভাষণকে উপলব্ধি করতে পারলে বুঝা যাবে এটাই হচ্ছে স্বাধীনতার ভাষণ, স্বাধীনতা সংগ্রামের ঝাপিয়ে পরার জন্য অনুপ্রাণিত করার ভাষণ। তাই আজ বিশ^ দরবারে এ ভাষণ স্বীকৃতি পেয়েছে।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.