‘ডুব’ দেখে আমার হাসি পেয়েছে: শাওন

0

সিটিনিউজ ডেস্ক :: মোস্তফা সারোয়ার ফারুকী পরিচালিত ‘ডুব’ দেখে নিজের হাসি পেয়েছে বলে মন্তব্য করেছেন হুমায়ূন আহমেদের স্ত্রী মেহের আফরোজ শাওন। সম্প্রতি এক বেসরকারি টেলিভিশনকে দেওয়া সাক্ষাৎকারে ‘ডুব’ দেখার প্রতিক্রিয়ায় এমন মন্তব্য করে বসলেন শাওন।

সম্প্রতি আলোচিত সিনেমা মোস্তফা সারোয়ার ফারুকী পরিচালিত ‘ডুব’। সিনেমার গল্প বা পটভূমি নন্দিত কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদ জীবন থেকে নেয়া এমনটা দাবী অনেকেরই। তবে এই প্রথম এই সিনেমা নিয়ে কথা বললেন হুমায়ূন আহমেদের স্ত্রী মেহের আফরোজ শাওন।

সাক্ষাতকারে তিনি বলেন, সিনেমাটিতে জোর করেই হুমায়ূন আহমেদের জীবন ফুটিয়ে তোলার চেষ্টা করা হয়েছে। যেখানে পুরোপুরি ব্যর্থ হয়েছেন পরিচালক।

২৬ অক্টোবর কলকাতার একটি সিনেপ্লেক্সে মোস্তফা সরওয়ার ফারুকী নির্মিত ’ডুব’ ছবির প্রিমিয়ার শো হয়েছিল। আর এরই প্রায় এক মাসের মধ্যে কলকাতায় এক অনুষ্ঠানে সঙ্গীত পরিবেশন করতে এসে কলকাতায় খোলামেলা আলোচনায় এমন সবই কথা জানালেন হুমায়ূন আহমেদের স্ত্রী মেহের আফরোজ শাওন।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.