সিটিনিউজবিডি : ভারতের রাষ্ট্রপতি প্রণব মুখার্জির স্ত্রী শুভ্রা মুখার্জি মারা গেছেন। মঙ্গলবার দিল্লিরি একটি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। বেশ কিছু দিন তিনি শ্বাসপ্রশ্বাসজনিত রোগে ভুগছিলেন। ৭ আগস্ট তাকে হাসপাতালে ভর্তি করা হয়।
টাইমস অব ইন্ডিয়ার ব্রেকিং নিউজে এ তথ্য জানানো হয়েছে।
ভারতের রাষ্ট্রপতি প্রণব মুখার্জর সহধর্মিনী সুভ্রা মুখার্জির পৈত্রিক বাড়ি বাংলাদেশের নড়াইল জেলায়। প্রণব মুখার্জি রাষ্ট্রপতি হওয়ার পর সুভ্রা মুখার্জিকে সঙ্গে নিয়ে নড়াইলে বেড়াতে আসেন।
