রাঙামাটিতে ৭টি দোকান ও ৩৭টি বসতবাড়ি আগুনে পুড়ে ছাঁই

0

সাইফুল উদ্দীন,রাঙামাটি :: রাঙামাটি শহরের রিজার্ভ বাজারের ২নং পাথরঘাটা এলাকায় ৭টি দোকানসহ অন্তত; ৩৭টি বসতবাড়ি আগুনে পুড়ে ছাঁই হয়েছে। এতে প্রায় ২০ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানায় ফায়ার সার্ভিস কতৃপক্ষ।

ঘটনাস্থলে গিয়ে জানা যায়, মঙ্গলবার (১৯ ডিসেম্বর) দিবাগত রাত আনুমানিক আড়াই টার দিকে এলাকার একটি চায়ের দোকান থেকে আগুনের সূত্রপাত ঘটে। তবে কোন হতাহতের খবর পাওয়া যায়নি।

আগুনে ক্ষতিগ্রস্ত মো. ইয়াছিন ও নুরু মিয়া জানান,  রাতে আগুনের খবর পেয়ে তাড়াতাড়ি ঘর থেকে বের হয়ে যাই। কোন কিছুই সরাতে পারিনি, আমাদের সব কিছুই পুড়ে শেষ হয়ে গেছে। এতে তাদের দুইজনের প্রায় ৫ লক্ষ টাকার ক্ষতি হয়েছে বলেও জানান।

রাঙামাটিতে ৭টি দোকান ও ৩৭টি বসতবাড়ি আগুনে পুড়ে ছাঁই

রাঙামাটি ফায়ার স্টেশনের সহকারী পরিচালক মো. গোলাম মোস্তফা জানান, আগুন লাগার খবর পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থলে ছুঁটে যাই। এ সময় ফায়ার সার্ভিসের চারটি ইউনিট চারঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। তিনি আরও বলেন, আগুনে ৭টি দোকান ও ৫ জন মালিকের ৩৭টি কাঁচাঘর পুড়ে গেছে। এতে ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় ২০ লক্ষ টাকা।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.