১৮ ঘন্টা পর ডোবায় নিখোঁজ শ্রমিকের লাশ উদ্ধার!

0

সীতাকুণ্ড প্রতিনিধি,সিটিনিউজ :: সীতাকুণ্ডের ফৌজদারস্হ ১০ নং সলিমপুর ইউনিয়নের পাহাড়ের ধারে ডোবায় গোসল করতে নেমে মো. মোস্তাকিন (২৬) নামে এক নিখোঁজ হওয়ার ১৮ ঘন্ট পর উদ্ধার করা হয়েছে।

আজ বুধবার (২০ ডিসেম্বর) সকাল ৯ টার সময় ফায়ার সার্ভিসের ডুবুরী দল ডোবা থেকে লাশটি উদ্ধার করে। গতকাল মঙ্গলবার বিকাল তিনটার দিকে উপজেলার ফৌজদার হাট-বায়েজিদ নির্মানাধীন সড়কের একটি ডোবায় গোসল করতে নেমে নিখোঁজ হয়।

নিখোঁজ মোস্তাকিন কিশোরগঞ্জের নিকলী উপজেলার শুক্কুর আলীর ছেলে ও নির্মানাধীন ফৌজদারহাট-বায়েজিদ লুব সড়কের ঠিকাদারী প্রতিষ্ঠান স্পেকট্রা লিমিটেডের শ্রমিক ছিলেন। স্পেকট্রা লিমিটেডের প্রকল্প সমন্বয়ক নাছির উদ্দিন বলেন, শ্রমিক নিখোঁজের বিষয়টি জানার পর ফায়ার সার্ভিসের ডুবুরি দলকে খবর দেওয়া হয়।

বিকেল সাড়ে চারটার দিকে ডুবুরিরা ওই ডোবায় লাশটি খুজতে থাকে। আগ্রাবাদ ফায়ার সার্ভিসের উপ-পরিচালক জসিম উদ্দিন জানান, রাত ৭ টা পর্যন্ত ডুবুরিরা চেষ্টার পরও উদ্ধার হয়নি। উদ্ধার অভিযান স্হগিত করা হয়। বুধবার সকালে আবার উদ্ধার অভিযান চালানো হয়। এবং সকাল ৯ টার সময় লাশটির সন্ধান মিলে।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.