জনপ্রিয় অভিনেতা পার্থ মুখোপাধ্যায় আর নেই

0

সিটিনিউজ ডেস্ক :: কলকাতার জনপ্রিয় অভিনেতা পার্থ মুখোপাধ্যায় আর নেই। আজ মঙ্গলবার (২৬ ডিসেম্বর) ভোর ৩টে নাগাদ ক্যামাক স্ট্রিটের এক বেসরকারি নার্সিংহোমে মৃত্যু হয় তাঁর।

পশ্চিমবঙ্গের গণমাধ্যমগুলো থেকে জানা যায়, কিছুদিন ধরে কলকাতার একটি হাসপাতালে ভর্তি ছিলেন পার্থ মুখোপাধ্যায়। হাসপাতালেই আজ সকালে মারা যান তিনি। আজই তাঁর শেষকৃত্য সম্পন্ন হবে।

বাংলা ছবিতে একসময়ে দাপটের সঙ্গে অভিনয় করেছেন পার্থ। ধন্যি মেয়ে ছবিতে উত্তমকুমারের ভাই বগলাচরণের চরিত্রে অবিস্মরণীয় হয়ে আছেন পার্থ।

১৯৫৬ সালে মা ও শিশু ছবিতে অভিনয়ের মধ্য দিয়ে চলচ্চিত্র দুনিয়ায় পা রাখেন তিনি। তবে বেশিরভাগ ছবিতেই সহ অভিনেতার ভূমিকায় দেখা গিয়েছে তাঁকে। কাজ করেছেন সুচিত্রা সেনের সঙ্গেও।

পার্থ মুখোপাধ্যায়ের মৃত্যুতে চলচ্চিত্র জগতে শোকের ছায়া। আজ দুপুর ১২টায় টেকনিশিয়ানস স্টুডিওতে প্রয়াত শিল্পীকে শেষশ্রদ্ধা জানানো হবে রাজ্য সরকারের তরফে।

টলিউড এই অভিনেতা উত্তম কুমারের সঙ্গে অসংখ্য চলচ্চিত্রে অভিনয় করে জনপ্রিয়তা পেয়েছিলেন। উত্তম কুমারের ছেলে, আবার কখনো তাঁর ভাইয়ের চরিত্রে অভিনয় করেছেন তিনি।

অভিনেতার পাশাপাশি সংগীতশিল্পী হিসেবেও পরিচিত ছিলেন পার্থ মুখোপাধ্যায়। তাঁর স্ত্রী অসীমা ভট্টাচার্যও জনপ্রিয় সংগীতশিল্পী ও অভিনেত্রী।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.