চট্টগ্রাম বন্দরে চালু হচ্ছে এনসিটি

0

সিটিনিউজবিডি :  বহুল আলোচিত নিউমুরিং কন্টেইনার টার্মিনাল (এনসিটি) অবশেষে চট্টগ্রাম বন্দরে চালু হচ্ছে। অক্টোবর মাসের প্রথম থেকে এনসিটির ৪ ও ৫ নম্বর বার্থে অপারেশনাল কার্যক্রম চালু হবে বলে বন্দরের চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল নিজামউদ্দিন আহমেদ জানিয়েছেন ।

বুধবার দুপুরে বন্দরের এক বৈঠক শেষে তিনি সাংবাদিকদের এ তথ্য জানান ।

এসময় বন্দর চেয়ারম্যান বলেন, আগামী ১ অক্টোবর থেকে এনসিটি চালু করা হবে।এ সংক্রান্ত যাবতীয় কাজ সম্পাদনের জন্য প্রাইভেট একটি প্রতিষ্ঠানকে দায়িত্ব দেয়া হয়েছে। কিছুদিনের মধ্যেই তারা যন্ত্রপাতি নিয়ে আসবে। এনসিটি চালু হলে ৪ ও ৫ নম্বর বার্থ থেকে অপারেশনাল কার্যক্রম পরিচালনা করা হবে।

এনসিটির ৪ ও ৫ নম্বর বার্থের অপারেটর প্রতিষ্ঠান সাইফ পাওয়ারটেকের ব্যবস্থাপনা পরিচালক তরফদার রুহুল আমিন বলেন, আমাদের হাতে ১মাস ১০দিনের মতো সময় আছে। এর মধ্যে সব কাজ শেষ করতে হবে।

তিনি বলেন,৮ বছর আগে নির্মাণ করা হলেও দুর্ভাগ্যজনকভাবে এতদিন চালু করা যায়নি। তাই এনসিটি দ্রুত চালু করতে প্রাইভেট প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি হয়েছে।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.