ছেলের মা হলেন সুনিধি চৌহান

0

বিনোদন জগৎ,সিটিনিউজ :: নতুন বছরের শুরুতে ভক্তদের খুশির খবর দিলেন সুনিধি চৌহান। পুত্র সন্তানের মা হয়েছেন বলিউডের জনপ্রিয় এই গায়িকা। সোমবার (১ জানুয়ারি) মুম্বাইয়ের সুরিয়া হাসপাতালে সন্ধ্যা ৫টা ২০ মিনিটে প্রথম সন্তানকে স্বাগত জানিয়েছেন সুনিধি চৌহান ও ঋতেশ সোনিক দম্পতি।

বিষয়টি নিশ্চিত করেছেন সুরিয়া হাসপাতালের পরিচালক ভূপেন্দ্র অবস্থি। তিনি জানান, ‘মা এবং বাচ্চা দু’জনেই সুস্থ রয়েছেন।’

২০১২ সালে সংগীত পরিচালক ঋতেশ সোনিকের সঙ্গে বিয়ের বন্ধনে আবদ্ধ হয়েছেন সুনিধি চৌহান। ২০১৭ সালের আগস্টে মা হওয়ার খবরটি সকলকে জানিয়েছেন এই গায়িকা।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.