সাব্বিরের ঘটনা থেকে সবাইকে শিক্ষা নিতে বললেন মাশরাফি

0

স্পোর্টস ডেস্ক :: দেশের ক্রিকেটে এখন সবচেয়ে বড় আলোচিত ঘটনা, সাব্বির রহমানের কান্ড এবং কঠোর শাস্তি। বিসিবির কাছ থেকে শাস্তির ফর্দটা পাওয়ার পর নিশ্চয়ই এখন বেশ অনুশোচনা হচ্ছে বাংলাদেশের মারকুটে এই ব্যাটসম্যানের।

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) শৃঙ্খলা কমিটি তার বিরুদ্ধে ২০ ‍লাখ টাকা জরিমানা, ঘরোয়া ক্রিকেট থেকে ৬ মাসের জন্য নিষিধাজ্ঞা এবং কেন্দ্রীয় চুক্তি থেকে বাদ দেয়ার সুপারিশ করেছে। নতুন বছরের একেবারে প্রথম দিনেই সাব্বিরের বিরুদ্ধে বিসিবির নেয়া এমন পদক্ষেপে কাঁপন ধরেছে দেশের ক্রিকেটাঙ্গনে। নড়েচড়ে বসেছেন খেলোয়াড়রা।

সাব্বির যে ভুল করেছেন ভবিষ্যতে দলের আর কেউ যেন তা না করে সে বিষয়ে সতর্কতা উচ্চারণ করেছেন টাইগারদের দিন বদলের অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা। তিনি বলেন, সামনে যেনো আমরা কোনো ভুল না করি। সাব্বিরের সাথে হয়েছে; কিন্তু আর কারো সাথে যাতে না হয়। এমন কি আমার সাথেও। আমাদের কাজ হলো ভালো পারফর্ম করা। সুতরাং আমাদের নিশ্চিত করতে হবে যে, মাঠের বাইরে আমরা যাতে আমাদের কাজগুলো ঠিক করি।

ক্রিকেটের ভেতরেও জাতীয় দল ছাড়াও বয়সভিত্তিক যে দলগুলো আছে তাদের আইকনও কিন্তু এই সাকিব, তামিম, মাশরাফিরাই। তাই মাঠের ভেতরে তো বটেই বাইরেও সতীর্থদের আরও সংযত আচরণের পরামর্শ দিলেন মাশরাফি।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.