চট্টগ্রাম বন্দরের নতুন চেয়ারম্যান জুলফিকার আজিজ

0

নিজস্ব প্রতিবেদক,সিটিনিউজ :: চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের নতুন চেয়ারম্যান হয়েছেন বাংলাদেশ নৌবাহিনীর কর্মকর্তা কমডোর জুলফিকার আজিজ। তিনি বর্তমান চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল এম খালেদ ইকবালের স্থলাভিষিক্ত হচ্ছেন।

মঙ্গলবার (২ জানুয়ারি) প্রেষণে নিয়োগ দিয়ে তার চাকরি নৌপরিবহন মন্ত্রণালয়ে ন্যস্ত করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।

চেয়ারম্যান হওয়ার পর কমডোর জুলফিকার আজিজ বলেন, চট্টগ্রাম বন্দরকে বিশ্বমানের বন্দর হিসেবে প্রতিষ্ঠা করাই হবে আমার প্রথম কাজ।” এ লক্ষ্যে পরিকল্পনা মোতাবেক কাজ শুরু করবো।

মন্ত্রণালয়ের উপ সচিব নুমেরী জামান স্বাক্ষরিত এক আদেশে তার নিয়োগের কথা জানানো হয়েছে। একই আদেশে নৌবাহিনীর কর্মকর্তা ক্যাপ্টেন খন্দকার আক্তার হোসেনকে চট্টগ্রাম বন্দরের সদস্য (প্রকৌশল) নিয়োগ দেওয়া হয়েছে।

এছাড়া বর্তমান চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল এম খালেদ ইকবালকে নৌবাহিনীতে প্রত্যাবর্তনের জন্য তার চাকরি সশস্ত্র বাহিনীতে ন্যস্ত করা হয়েছে।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.