ঢাকা পলিটেকনিকে পুলিশের গুলিতে ১০ ছাত্র আহত

0

অনলাইন ডেস্ক :: ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটে পুলিশের সাথে ছাত্রদের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এই ঘটনায় পুলিশের শটগানের গুলিতে অন্তত ১০ ছাত্র গুলিবিদ্ধ হয়েছে। মঙ্গলবার (২ জানুয়ারী) সন্ধ্যা ৭টার দিকে এই ঘটনা ঘটে। আহতদের ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

আহতরা হলেন রাশেদ, মাজহারুল ইসলাম মানিক, নাদিম, জাহিদুল ইসলাম, বাসুদেব, বাবলু, রনি ওরফে বাবু, আব্দুল্লাহ আল মামুন ওরফে প্রান্ত, সাইফুল ইসলাম ও এস এস শাহ জালাল।

ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটের একছাত্র জানান, স্থানীয় বেগুনবাড়ি বস্তির কিছু লোক ইনস্টিটিউটের আশপাশে মাদক বিক্রি ও সেবন করে। এদের বাধা দিলে সন্ধ্যা সাড়ে ৬টার দিকে একটি বিশৃঙ্খলার সৃষ্টি হয় এবং মারামারির ঘটনা ঘটে। এরপর পুলিশ ঘটনাস্থল ইনস্টিটিউটের লতিফ হলের সামনে এসে ছাত্রদের লক্ষ্য করে শটগানের গুলি চালায়। এতে অন্তত ৩০ জন ছাত্র আহত হয়। তারা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালসহ বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিচ্ছে।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের দায়িত্বরত উপপরিদর্শক (এসআই) বাচ্চু মিয়া এসব তথ্য নিশ্চিত করে জানান, এদের হাতে পায়েসহ শরীরের বিভিন্ন জায়গায় শটগানের গুলি লেগেছে। তারা সবাই চিকিৎসাধীন রয়েছে।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.