মুম্বাইয়ে ভবনে আগুন, নিহত ৪

0

অনলাইন ডেস্ক :: ভারতের মুম্বাইয়ে একটি ভবনে অগ্নিকাণ্ডে চারজন নিহত হয়েছেন। এ সময় আহত অবস্থায় আরো ১১ জনকে উদ্ধার করা হয়েছে।

ভারতীয় গণমাধ্যম এনডিটিভি জানিয়েছে, গতকাল বুধবার দিবাগত রাত দেড়টার দিকে মুম্বাইয়ের মোরাল এলাকার মাইমুন ভবনের তৃতীয় তলা থেকে আগুনের সূত্রপাত হয়।
আহতদের নিকটস্থ হাসপাতালে ভর্তি করা হয়। ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদস্যরা চার ঘণ্টার চেষ্টায় ভোর ৫টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনেন।

এর আগে গত ২৯ ডিসেম্বর মুম্বাইয়ের কামালা মিলস রেস্টুরেন্ট ও শপিং কম্পাউন্ড এলাকায় একটি ভবনে অগ্নিকাণ্ডে ১৪ জন নিহত হন। ফায়ার সার্ভিসের পক্ষ থেকে তখন জানানো হয়েছিল, অধিকাংশই ধোঁয়ার মধ্যে দম বন্ধ হয়ে মারা যান।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.