স্পোর্টস ডেস্ক :: ঘরোয়া ওয়ানডের সবচেয়ে বড় আসর ঢাকা প্রিমিয়ার ক্রিকেট লিগ। জনপ্রিয় এই টুর্নামেন্টির আসর আগামী ফেব্রুয়ারিতে শুরু হতে যাচ্ছে। এরই মধ্যে দিনক্ষণও ঠিক করে ফেলেছে আয়োজক সিসিডিএম।
বুধবার সিসিডিএম চেয়ারম্যান কাজী ইনাম আহমেদ জানিয়েছেন, আগামী ৫ ফেব্রুয়ারি মাঠে গড়াবে ঢাকা প্রিমিয়ার ক্রিকেট লিগ। আর আসরের প্লেয়ার্স ড্রাফট হবে ২০ জানুয়ারি।
তিনি বলেন, ‘এই আসরটি অনেক ক্রিকেটারের রুটি-রুজির জায়গা। অবশ্যই ক্রিকেটারদের পারিশ্রমিকের বিষয়টি ভালোভাবে বিবেচনায় রাখা হবে। তারা যেন নিজেদের ঠিক পারিশ্রমিকটা পায়। ক্লাবগুলোর সঙ্গে বসেই তা ঠিক করা হবে।’
এদিকে খেলোয়াড়দের পারিশ্রিমিক ঠিক করে দিয়েছে সিসিডিএম। সর্বোচ্চ পারিশ্রমিক ৪০ লাখ এবং সর্বনিম্ন তিন লাখ টাকা।
