ছাদ থেকে পড়ে নির্মাণ শ্রমিকের মৃত্যু

0

চট্টগ্রাম অফিস :: বন্দর নগরীর ইপিজেড থানা এলাকায় নির্মাণাধীন ভবনের ছাদ থেকে পড়ে এক শ্রমিক নিহত হয়েছেন। বৃহস্পতিবার(৪ ডিসেম্বর) সকাল ১০টার দিকে থানার সিমেন্ট ক্রসিং এলাকায় একটি চারতলা ভবনে এই দুর্ঘটনা ঘটে।

মো.আল্লাদ (৩৫) নামে ওই শ্রমিকের বাড়ি সিলেটের হবিগঞ্জে। তার বাবার নাম মৃত আব্দুর রহমান।

চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির নায়েক মো.আমির জানান, নির্মাণাধীন একটি চারতলা ভবনে কাজ করার সময় তিনতলার ছাদ থেকে পড়ে যান আল্লাদ। হাসপাতালে নিয়ে আসা হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.