মুক্তি পেল ক্যালেন্ডার গার্লসের নতুন ট্রেলর

0

সিটিনিউজবিডি :  মুক্তি পেল মধুর ভান্ডারকরের আগামী ছবি ক্যালেন্ডার গার্লসের নতুন ট্রেলর। বারবার একই গল্পো নতুন প্যাকেজে দর্শকদের উপস্থাপনা করার অভিযোগ রয়েছে মধুরের বিরুদ্ধে। এবারেও তার ব্যতিক্রম হল না। ক্যালেন্ডার গার্লসের ট্রেলরই বলে দিচ্ছে এবারও সেই পুরনো মদ নতুন বোতলে ঢেলে বিক্রি করার পথেই হেঁটেছেন মধুর।

পাঁচজন মডেল, যারা ক্যালেন্ডার শুট দিয়ে পা রাখেন গ্ল্যামার জগতে। আর তারপর মধুরের অন্য ছবির নায়িকাদের মতোই ক্রমশ তলিয়ে যেতে থাকে অন্ধকারের গভীরে। তবে এই ছবিতে দেখা যাবে পাঁচটি নতুন মুখ। মধুরের হাত ধরেই ৫ মডেল কন্যা পা রাখছেন বলিউডে। তার মধ্যে রয়েছেন কলকাতার মডেল শতরূপা পাইন।

আরও এক বাঙালি সুন্দরীর কেরিয়ারের সূচনা হতে চলেছে বলিউডে। শতরূপা ছাড়াও ছবিতে রয়েছেন আকাঙ্ক্ষা পুরী, অবনী মোদী, কায়রা দত্ত ও রুহি সিং।সঙ্গীতা আহির প্রযোজিত ছবি মুক্তি পাচ্ছে আগামী ২৫ সেপ্টেম্বর।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.