শহিদুলইসলাম,উখিয়া প্রতিনিধি :: কক্সবাজারের উখিয়ার বালুখালী ক্যাম্পে ছুরিবিদ্ধ অবস্থায় এক রোহিঙ্গা মৌলভীর লাশ উদ্ধার করা হয়েছে। নিহত ব্যক্তির নাম ইউসুফ জালাল(৬৫)।
মিয়ানমারের মংডু কুলাল পাড়া গ্রামের অাশরফ অালীর ছেলে বলে পুলিশ জানিয়েছেন। বালুখালী ক্যাম্পের বি ব্লকের ১০নং বসবাস করতেন।
২২জানুয়ারী সোমবার সকাল সাড়ে ৮টার দিকে বালুখালী রোহিঙ্গা ক্যাম্পের বি ব্লকের মসজিদের পাশ থেকে মৃতদেহ উদ্ধার করা হয়। এঘটনার খবর পেয়ে উখিয়া সার্কেল চাইলাউ মারমা,উখিয়া থানার ওসি অাবুল খায়ের ঘটনাস্হল পরিদর্শন করেন।
এসময় বিভিন্ন জনের সাথে খুনের ব্যাপারে জানতে চান। উখিয়া থানার উপ পরির্দশক বিল্লাল হোসেন ঘটনাস্হল থেকে লাশ উদ্ধার করে থানায় নিয়ে অাসেন। দুপুরে ময়নাতদন্তের জন্য ককসবাজার জেলা মর্গে প্রেরন করা হয়।
উখিয়া থানার ওসি অাবুল খায়ের হত্যাকান্ডের স্বীকার করে বলেনপূর্ব শত্রুতার জের ধরে এঘটনা ঘটতে পারে। এখনো পযর্ন্ত কাউকে অাটক করা সম্ভব হয়নি।
