রাউজানে সিএনজি অটোরিক্সা চুরি!

0

রাউজান প্রতিনিধি, সিটি নিউজ :: রাউজানের হলদিয়া ইউনিয়নের উত্তর সর্তা চাঁন্দ কাজী বাড়ীর ঘরের উঠান থেকে একটি সিএনজি অটোরিক্সা চুরি করে নিয়ে গেছে চোরের দল।

থানার অভিযোগ ও গাড়ীর মালিক মোহাম্মদ নিজাম উদ্দিন সুত্রে জানাগেছে রবিবার রাতে গাড়ীটির ড্রাইভার মোহাম্মদ পারভেজ রাত ৮টার দিকে ঘরের উঠানে গাড়িটি রেখে ঘুমিয়ে পড়ে। সকাল ৬টায় ঘুম থেকে উঠে দেখে উঠানে গাড়িটি নেই।

প্রায় তিন লক্ষটাকা মুল্যের চট্টগ্রাম-থ-১৩৭৪১৭ নাম্বারের অটোরিক্সাটি রাত অনুমান ৩টার দিকে নিয়ে যাওয়ার ভিডিও ধারন হয়েছে আমিরহাট সর্তা ব্রিজের পশ্চিম পাশে মোহাম্মদীয়া কমিউনিটি পার্কের সিসি ক্যামরাতে।

এদিকে সিসি ক্যামরা দেখে জানাগেছে রাত ৩টার দিকে প্রথমে একটি দুই লাইট ওয়ালা সিএনজি অটো রিক্সা এরপরে চুরি করে নিয়ে যাওয়া অটোরিক্সা সর্বশেষ একটি মোটর সাইকেল সহ দোস্ত মোহাম্মদ সড়ক দিয়ে পশ্চিম দিকে চলে যাচ্ছে।

এ ঘটনায় গাড়ীর মালিক হলদিয়া ইউনিয়নের ৬ নং ওয়ার্ডের চান কাজীর বাড়ীর মোহাম্মদ আবুল কাসেমের পুত্র মুহাম্মদ নিজাম উদ্দিন বাদি হয়ে রাউজান থানায় একটি অভিযোগ দায়ের করেছেন। অভিযোগ নম্বর এসডিআর ৪৫/১৮। একই বাড়ীতে চলতি মাসের প্রথম সাপ্তাহে আব্দুল জব্বারের ৩টি গরু গোয়াল ঘরের তালা ভেঙ্গে নিয়ে গিয়েছিল চোরের দল। স্থানীয় ইউপি সদস্য

শামসুল আলম চৌধুরী জানান, গাড়ী চুরির ঘটনায় জড়িতদের সনাক্ত করতে সোর্স লাগানো হয়েছে,কারা করেছে এটি  ইনশাল্লাহ বের হয়ে যাবে। তিনি জানান চোরের সাথে জড়িত যেই হোক সে রেহায় পাবেনা।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.