চকরিয়া প্রতিনিধি, সিটি নিউজ :: চকরিয়া সর্বজন শ্রদ্ধেয় পীর, দক্ষিণ চট্টলার প্রখ্যাত আলেমেদ্বীন ও খুটাখালী দারুল হুফজ হেফজখানা ও এতিমখানার পরিচালক আলহাজ্ব হাফেজ মাওলানা আবদুল হাই ২২ জানুয়ারি রাত ২টা ৪০ মিনিটে আলীকদম সরকারি স্বাস্থ্য কমপ্লেক্সে ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজেউন)।
মৃত্যূকালে তাঁর বয়স হয়েছিল ৮০ বছর। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক উপ-সহকারি মেডিকেল অফিসার মো. আমিনুল ইসলাম তাঁর মৃত্যূ নিশ্চিত করেছেন।
রবিবার দিবাগত রাত সোয়া ১টার সময় তাঁকে হাসপাতালে আনা হয়। এ সময় তিনি তীব্র শ্বাসকষ্ট ভোগেছিলেন বলে কর্তব্যরত চিকিৎসক জানান।
রবিবার (২১ জানুয়ারি) আলীকদম বাজার ব্যবসায়ীদের উদ্যোগে অনুষ্ঠিত সীরাতুন্নবী (সাঃ) মাহফিলের দ্বিতীয় অধিবেশনে তাঁর সভাপতিত্ব করা কথা ছিলো।
বাজার সমিতির সভাপতি নাছির উদ্দিন জানান, তাঁর শ্বাসকষ্ট বেড়ে গেলে রাত সোয়া একটার সময় বাসা থেকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনা হয়।
হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক মোঃ আমিনুল ইসলাম বলেন, ‘হাসপাতালের জরুরী বিভাগে তাকে রাখা হয়। এ সময় হুজুরের শ্বাসকষ্ট হচ্ছিল। তাঁকে অক্সিজেন, স্যালাইন ও ইনজেকশন দেওয়ার হয়। কিন্তু ইশারায় তিনি এসব খুলে ফেলার তাগাদা দেন। একপর্যায়ে তিনি উঠে বসতে চাইলে তাঁকে বসানো হয়। কিছুক্ষণ পর উত্তরমুখি হয়ে শোয়ে যান। এ সময় তাঁর শরীর নিস্তেজ হতে থাকে এবং তাঁকে নিরবে কিছু পড়তে দেখা যায়। রাত ২টা ৪০মিনিটের সময় তিনি ইন্তেকাল করেন’।
এদিকে, গভীর রাতে হাসপাতালে তাঁর অসংখ্য মুরীদ, শুভাকাংখী ও গুনগ্রাহীরা হাসপাতালে ভীড় করেন। ভোররাত ৪টার সময় তাঁকে আলীকদম সরকারী স্বাস্থ্য কমপ্লেক্স থেকে এ্যাম্বুলেসযোগে খুটাখালীতে নিয়ে আসা হয়। দক্ষিণ চট্টগ্রামের এই নক্ষত্রের মৃত্যূর খবরে সবমহলে শোক বিরাজ করছে।
মরহুম পীর আবদুল হাই সাহেবের নামাজে জানাজা মঙ্গলবার (২৩ জানুয়ারি) বিকাল ৫ টায় খুটাখালী উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হবে বলে পরিবার সুত্রে জানা যায়।
এদিকে তার মৃত্যূতে গভীর শোক প্রকাশ করেছেন বিএনপির যুগ্ন-মহাসচীব সাবেক এমপি ও মন্ত্রী সালাউদ্দিন আহমদ, সাবেক এমপি জেলা পরিষদ চেয়ারম্যান এএইচ সালাউদ্দিন মাহমুদ, জেলা আ’লীগ নেতা সালাউদ্দিন আহমদ সিআইপি, চকরিয়া-পেকুয়া আসনের এমপি আলহাজ্ব মো. ইলিয়াছ, চকরিয়া উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব জাফর আলম, চকরিয়া উন্নয়ন ফোরামের চেয়ারম্যান আলহাজ্ব আরিফুর রহমান চৌধুরী মানিক, চকরিয়া রিপোটার্স ক্লাবের সভাপতি বশির আলমামুন প্রমূখ।
