এরশাদ এখন সর্বহারা

0

সিটি নিউজ ডেস্কঃ জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ বলেছেন, আমার যা ছিলো শেষ হয়ে গেছে।আমি এখন সর্ব হারা।আমি এখন পথের ভিখারি।আজ সোমবার (২২ জানুয়ারী) সকালে রাজধানীর বনানীর জাতীয় পার্টির কার্যালয়ে এক যৌথসভায় তিনি এসব কথা বলেন।

সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদ বলেন, জাতীয় পার্টির সামনে আশার আলো এসেছে। মৃত্যুর আগে দেখে যেতে চাই জাতীয় পার্টি ক্ষমতায়। এরশাদ বলেন, অনেকে জাতীয় পার্টিকে গৃহপালিত দল মনে করে। ঘটনা ঘটে গেছে। কিছু করা যাবে না। জাতীয় পার্টির দিকে মানুষ চেয়ে আছে। জাতীয় পার্টির যে ৯ বছর ক্ষমতায় ছিল, সেসময় গুম-খুন হয়নি, মানুষ ওই সময়ে ফিরে যেতে চায়।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.