শহিদুলইসলাম, উখিয়া প্রতিনিধি :: কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা প্রত্যাবাসন সংগ্রাম কমিটির উদ্যোগে এক বিক্ষোভ সমাবেশ অনুষ্টিত হয়। মঙ্গলবার বিকালে একরাম মার্কেট চত্বর প্রাঙ্গনে।
উক্ত বিক্ষোভ সমাবেশে সভাপতিত্ত্ব করেন,প্রত্যাবাসন সংগ্রাম কমিটির সভাপতি ও উখিয়া উপজেলা অাওয়ামী লীগের সভাপতি অধ্যক্ষ হামিদুল হক চেীধুরী। প্রধান অতিথির ব্ক্তব্য রাখেন উখিয়া উপজেলা পরিষদের সাবেক উপজেলা চেয়ারম্যান মাহমুদুল হক চেীধুরী।
বক্তব্য রাখেন সংগ্রাম কমিটির সদস্য সচিব ও পালংখালী ইউপি চেয়ারম্যান গফুর উদ্দীন চেীধুরী, উখিয়া প্রেস ক্লাব সভাপতি সাংবাদিক রফিকুল ইসলাম,মাহাবুর রহমান,জসিম উদ্দীন চেীধুরী, প্রভাষক মাসুদ ভুইঁয়া,মাসুদ অামিন শাকিল, কায়েদ নুরু। অনুষ্ঠানের শুরুতে কোরঅান তেলওয়াত করেন জাফর অালম।
উপস্থিত ছিলেন মুক্তিযোদ্ধা সুলতান অাহমদ।অনুষ্টান পরিচালনা করেন সাংবাদিক নুর মোহাম্মদ সিকদার।
এসময় প্রধান অতিথি বলেন মিয়ানমার সামরিকজান্তা কতৃর্ক রোহিঙ্গাদের উপর চরম নিযার্তন চালিয়েছেন।এজন্য নিন্দা জানানো উচিত। রোহিঙ্গাদের কারনে এলাকার অাইন শৃঙ্গলা চরম অবনতি হচ্ছে। শিক্ষাব্যবস্থা নষ্ট হয়েগেছে। শীঘ্রই রোহিঙ্গাদের প্রত্যাবাসন প্রক্রিয়া শুরু করতে হবে।
বক্তরা বলেন,স্হানীয় এনজিও সংস্হায় কর্মরত বহিরাগত কর্মীদের অাগামী ৩১তারিখের মধ্যে ছাঁটাই করতে হবে।না হলে গনধোলাই দেওয়া হবে। রোহিঙ্গা কর্মীদের চাকুরী দেওয়া যাবে না। অাগামী ৩০ তারিখ উখিয়া উপজেলা পরিষদের সামনে অবস্হান ধর্মঘট করার ঘোষণা দেন।
