টাইগার পাসে গাড়ির ধাক্কায় পথচারির মৃত্যু

0

সিটিনিউজবিডি :  চট্টগ্রাম টাইগার পাস এলাকায় গাড়ির ধাক্কায় এক পথচারীর মৃত্যু হয়েছে। শনিবার ভোররাতে এ ঘটনা ঘটে। তবে ওই ব্যক্তির পরিচয় পাওয়া যায়নি।

চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়ির নায়েক মোহাম্মদ হামিদ জানান, শুক্রবার দিনগত রাত ১টার দিকে টাইগার পাস এলাকায় গাড়ির ধাক্কায় আহত হয়ে সড়কের পাশে ছিল।

পরে কয়েকজন পথচারী হাসপাতালে নিয়ে আসে। চিকিৎসাধীন অবস্থায় আনুমানিক ৩৫ বছরের ওই ব্যক্তির মৃত্যু হয়।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.