রোহিঙ্গা নেতা হত্যাকান্ডে জড়িত ২ জন আটক

0

শহিদুল ইসলাম, কক্সবাজার :: উখিয়া থানার বালুখালী পানবাজার এলাকা থেকে গত ২০ জানুয়ারী তাজনিমার খোলার রোহিঙ্গা নেতা মোঃ ইউছুপকে হত্যার দায়ে র‌্যাব-৭ এর সদস্যরা বুধবার ভোর রাতে গোপন সংবাদের ভিত্তিতে বালুখালী পান বাজার এলাকা ২ রোহিঙ্গা সন্ত্রাসীকে ২টি লম্বা কিরিচ সহ গ্রেফতার করেছে।

কক্সবাজারস্থ র‌্যাব-৭ এর কোম্পানী কমান্ডার মেজর রুহুল আমিন জানান, আটককৃতদের ব্যাপক জিজ্ঞাসাবাদে তারা ইউসুফ হত্যাকান্ডে জড়িত থাকার কথা স্বীকার করেছে।

উদ্ধারকৃত অস্ত্র-শস্ত্রসহ আসামীদের বিরুদ্ধে পরবর্তীতে আইনানুগ ব্যবস্থা গ্রহণের নিমিত্তে উখিয়া থানায় হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন।

আটককৃত রোহিঙ্গা সন্ত্রাসীরা হলেন, বালুখালী সি-৬ ব্লকের মৃত সোনা মিয়ার ছেলে নুর মোহাম্মদ (৩০) ও থাইংখালী তাজনিমার খোলা সি-২২ ব্লকের মৌলভী আতা উল্লাহর ছেলে আতাউর রহিম (১৬)।

র‌্যাব কর্মকর্তা আরো জানিয়েছে, রোহিঙ্গা সন্ত্রাসীদের এর রিপোর্ট লেখা পর্যন্ত তাদেরকে র‌্যাব ক্যাম্পে রাখা হয়েছে।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.