নাবিদের পড়ালেখার দায়িত্ব নিলো বাংলাদেশ মানবাধিকার কমিশন চট্টগ্রাম অঞ্চল

0

নিজস্ব প্রতিবেদক,সিটি নিউজ : চট্টগ্রাম শহরের অসহায় এক পরিবার ঈদগাহ মধ্যরামপুর হালিশহর নিবাসী আবু নাছের এবং জাহানারা বেগম মিনা দম্পতির পুত্র আবু মারুফ নাবিদের পড়ালেখার দায়িত্ব নিলো বাংলাদেশ মানবাধিকার কমিশন চট্টগ্রাম অঞ্চল।

এ দেশে আজো আশপাশে অনেক শিশু অনাহারে-অর্ধাহারে দিন অতিবাহিত করছে সেখানে একটি মানসম্মত স্কুলে পড়ালেখার খরচ চালানো তাদের জন্য তো দুঃস্বপ্ন।

সোমবার ২২ জানুয়ারী এই অসহায় পরিবারের সন্তান আবু মারুফ নাবিদকে মধ্য রামপুর ইসলামী কিন্ডারগার্টেন এ নার্সারি ক্লাসে ভর্তি করিয়ে দেন বাংলাদেশ মানবাধিকার কমিশন চট্টগ্রাম অঞ্চলের নেতারা ।ভর্তির পাশাপাশি তার ১ বছরের বেতন, যাবতীয় পরীক্ষার ফি, বই পুস্তক এর ফি পরিশোধ করে দিয়েছেন।

অনুষ্ঠানে বাংলাদেশ মানবাধিকার কমিশন চট্টগ্রাম অঞ্চলের সভাপতি আমিনুল হক বাবু বলেন, শিশুরা আগামীর সম্ভাবনা। শিক্ষার আলোয় আলোকিত হোক নিষ্পাপ শিশুরা। শিক্ষা মানুষের অন্তরকে আলোকিত করে,মানুষ ছাড়া অন্য কোনো সৃষ্টির শিক্ষার প্রয়োজন নেই। শুধুমাত্র মানুষকে জ্ঞানগুণে, বিদ্যায় প্রকৃত মানুষরূপে গড়ে উঠতে হয়।

বাংলাদেশ মানবাধিকার কমিশন চট্টগ্রাম অঞ্চলের নেতাদের মধ্যে এ সময় উপস্হিত ছিলেন সংগঠনের সিনিয়র সহ-সভাপতি আসাদুজ্জামান খান,সার্বিক সহযোগীতা করেন স্থানীয় অধিবাসী এবং বাংলাদেশ মানবাধিকার কমিশন চট্টগ্রাম অঞ্চলের অর্থ সম্পাদক শেখ ওয়ালিদ হাসান। অনুষ্টানে উপস্থিত ছিলেন স্কুলের পরিচালক মোঃ নাসির উদ্দিন চৌধুরী এবং প্রধান শিক্ষক জামাল উদ্দিন।

আমিনুল হক বাবু আরো বলেন, মানবাধিকার কমিশন চট্টগ্রাম অঞ্চলের নেতারা দৃষ্টান্ত মূলক এবং ইতিবাচক কাজ করার চেষ্টা চালিয়ে যাচ্ছে। যা কিছু ভালো তার পাশে সব সময় বাংলাদেশ মানবাধিকার কমিশন চট্টগ্রাম অঞ্চল। আমাদের এই চেষ্টা যদি মানুষ কে উদ্দীপ্ত করে এবং এ ধরনের কাজ করতে উৎসাহিত করে তবেই আমাদের সফলতা।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.